শুক্রবার, ২৬ জুন ২০২৬ ।। ১২ আষাঢ় ১৪৩৩ ।। ১১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
শাহজালালের (রহ.) মাজারের দানবাক্স ব্যবস্থাপনায় উচ্চপর্যায়ের কমিটি বিদ্যুৎস্পৃষ্টে ইসলামী আন্দোলন নেতার মৃত্যু, জানাজায় সহকর্মীদের ঢল মাছ-মুরগি থেকে সবজি, সবখানেই চড়া দাম কওমি শিক্ষার্থীদের ক্যারিয়ার গাইডলাইন ও শিক্ষা বিষয়ক মতবিনিময় অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তারা পাবেন আধুনিক অস্ত্র: স্বরাষ্ট্রমন্ত্রী  আসাদউদ্দিন ওয়াইসি ও মুসলিম রাজনীতি মক্কা-মদিনায় জায়গা কিনতে চান? তথ্যগুলো আপনার জন্য ভেনেজুয়েলার ভূমিকম্পে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক মাদরাসা শিক্ষা নিয়ে পশ্চিমবঙ্গ বিধানসভায় ঝড় তুললেন মুসলিম বিধায়ক চীনা প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

মধ্যপ্রাচ্যে অতিরিক্ত ৩ হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরাকের বাগদাদে ইরানি কুদস বাহিনীর কমান্ডার জেনারেল কাশেম সোলায়মানিকে হত্যার পর মধ্যপ্রাচ্যে অতিরিক্ত ৩ হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা কর্মকর্তাদের বরাতে এ খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরা। দেশটির এক কর্মকর্তা জানিয়েছেন, ওই অঞ্চলে মার্কিন বাহিনীর ওপর হুমকি বাড়তে থাকায় সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে এসব সেনা মোতায়েন করা হচ্ছে।

শুক্রবার ভোরে বিমান হামলায় বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে সোলেয়মানি, ইরাকি আশ-শাবির কমান্ডার আবু মাহদি আল-মুহানদিসসহ অন্তত ৫ জন নিহত হন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি নির্দেশে ওই বিমান হামলা চালায় মার্কিন বাহিনী।

এ হত্যাকাণ্ডের কড়া প্রতিক্রিয়া জানিয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ‘কঠোর ও ভয়াবহ প্রতিশোধ’ নেয়ার হুঁশিয়ারি দেন। প্রতিশোধ নেয়ার অঙ্গীকার করেছে ইরাকি মিলিশিয়া সংগঠনগুলোও।

প্রতিশোধমূলক যেকোন হামলা প্রতিহত করতেই নর্থ ক্যারোলাইনার ফোর্ট ব্র্যাগ থেকে ৮২তম এয়ারবোর্ন ডিভিশন থেকে নতুন করে ৩ হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র।

নাম প্রকাশে অনিচ্ছুক প্রতিরক্ষা কর্মকর্তারা জানান, সপ্তাহের শুরুতে বাগদাদে মার্কিন দূতাবাসের সামনে টানা দুদিনের বিক্ষোভের পর কুয়েতে পাঠানো ৮২তম এয়ারবোর্ন ডিভিশনের ৭০০ সেনার অতিরিক্ত নতুন করে এসব সেনা মোতায়েন করা হচ্ছে।

এর আগে, গত সপ্তাহে ইরান সমর্থিত মিলিশিয়া বাহিনীর একটি ঘাঁটিতে যুক্তরাষ্ট্র কর্তৃক হামলায় ২৫ জন যোদ্ধা নিহত হন। এর প্রতিবাদে টানা দুদিন বাগদাদে মার্কিন দূতাবাসের সামনে ব্যাপক বিক্ষোভ করে সেখানকার স্থানীয়রা। ওই ঘটনায় মধ্যপ্রাচ্যে আরো চার হাজার সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেয় যুক্তরাষ্ট্র। এর মধ্যে প্রথম ধাপে ৮২তম এয়ারবোর্ন ডিভিশনের ৭৫০ প্যারাট্রুপারে কুয়েতে পৌঁছানোর কথা জানান মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ