শুক্রবার, ২৬ জুন ২০২৬ ।। ১২ আষাঢ় ১৪৩৩ ।। ১১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
শাহজালালের (রহ.) মাজারের দানবাক্স ব্যবস্থাপনায় উচ্চপর্যায়ের কমিটি বিদ্যুৎস্পৃষ্টে ইসলামী আন্দোলন নেতার মৃত্যু, জানাজায় সহকর্মীদের ঢল মাছ-মুরগি থেকে সবজি, সবখানেই চড়া দাম কওমি শিক্ষার্থীদের ক্যারিয়ার গাইডলাইন ও শিক্ষা বিষয়ক মতবিনিময় অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তারা পাবেন আধুনিক অস্ত্র: স্বরাষ্ট্রমন্ত্রী  আসাদউদ্দিন ওয়াইসি ও মুসলিম রাজনীতি মক্কা-মদিনায় জায়গা কিনতে চান? তথ্যগুলো আপনার জন্য ভেনেজুয়েলার ভূমিকম্পে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক মাদরাসা শিক্ষা নিয়ে পশ্চিমবঙ্গ বিধানসভায় ঝড় তুললেন মুসলিম বিধায়ক চীনা প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

আজাদ কাশ্মীরে হামলা চালাতে প্রস্তুত সেনাবাহিনী: ভারতীয় সেনাপ্রধান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাক অধিকৃত আজাদ কাশ্মীরে অভিযান পরিচালনার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন ভারতের নতুন সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) রাতে ভারতীয় গণমাধ্যম এনডিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।

তিনি বলেন, ‘পাক অধিকৃত আজাদ কাশ্মীরে অভিযান পরিচালনার জন্য প্রস্তুত রয়েছে ভারতীয় সেনাবাহিনী, যে কোনো সময় এটি হতে পারে’।

তিনি আরও বলেন, আমরা জম্মু ও কাশ্মীরসহ সীমান্ত এলাকায় সেনাবাহিনী মোতায়েন করেছি। আমাদের বিভিন্ন পরিকল্পনা রয়েছে। প্রয়োজনে সেসব পরিকল্পনা কার্যকর করা যেতে পারে। আমাদের যে কাজটি করতে দেয়া হয়েছে তা সফলভাবে শেষ করব এবং শেষ করব।

গত বুধবার পাকিস্তানকে নিয়ে ভারতের সেনাপ্রধানের বক্তব্যকে ‘দায়িত্বজ্ঞানহীন বক্তব্য’ উল্লেখ করেছে ইসলামাবাদ। এরপরই বৃহস্পতিবার এমন বক্তব্য দেন ভারতীয় সেনাপ্রধান।

এদিকে ভারতীয় সেনাপ্রধানের বক্তব্যের পর দিল্লিকে হুঁশিয়ারি দিয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বালাকোট নিয়ে উপযুক্ত জবাব ভারত যেন ভুলে না যায়।

পাক পররাষ্ট্র দফতরের পক্ষ থেকে বলা হয়েছে, ‘ভারতের উসকানি সত্ত্বেও পাকিস্তান এ অঞ্চল ও এর বাইরে শান্তি, নিরাপত্তা এবং স্থিতিশীলতার জন্য সব ধরনের কাজ করে যাচ্ছে।’

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ