শুক্রবার, ২৬ জুন ২০২৬ ।। ১২ আষাঢ় ১৪৩৩ ।। ১১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কওমি শিক্ষার্থীদের ক্যারিয়ার গাইডলাইন ও শিক্ষা বিষয়ক মতবিনিময় অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তারা পাবেন আধুনিক অস্ত্র: স্বরাষ্ট্রমন্ত্রী  আসাদউদ্দিন ওয়াইসি ও মুসলিম রাজনীতি মক্কা-মদিনায় জায়গা কিনতে চান? তথ্যগুলো আপনার জন্য ভেনেজুয়েলার ভূমিকম্পে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক মাদরাসা শিক্ষা নিয়ে পশ্চিমবঙ্গ বিধানসভায় ঝড় তুললেন মুসলিম বিধায়ক চীনা প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক আফ্রিকার ৩ দেশের নাগরিকদের ওমরাহ ভিসা দিচ্ছে না সৌদি কওমি মাদরাসাকে ঘিরে অপপ্রচার ও ষড়যন্ত্র, এখনই সতর্ক হওয়ার সময় হাফেজ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ে উদ্বেগ, পুনর্বিচারের দাবি জমিয়তের

ভারতে মুসলিমবিরোধী নৃসংসতা, ছেলের সামনে বাবাকে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতে বিতর্কিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বিক্ষোভ চলছে। এই বিক্ষোভ হয়েছে বেঙ্গালুরুতেও। আর এই বিক্ষোভ ঠেকাতে নৃশংস তাণ্ডব চালিয়েছে পুলিশ। সেখানে পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে দুজনের।

জানা যায়, নিহতদের মধ্য একজনের নাম আব্দুল জলিল। আব্দুল জালিলের ছেলে সাবিল বলেন, চোখের সামনে আমার বাবাকে মেরে ফেলল পুলিশ।

গত ১৯ ডিসেম্বর বিকেল চারটার সময়ে নামাজের উদ্দেশে ঘর থেকে বেরিয়েছিলেন সাবিল। বের হওয়ার সময়েই গুলি লাগে তার। গুলি লাগে আব্দুল জলিলের শরীরেও। সাবিল বাঁচলেও বাঁচেননি আব্দুল। সেই ঘটনার পর এখনও আতঙ্কে রয়েছে সাবিলের পরিবার।পরিবারের সদস্য সাকিনা জানিয়েছেন, পুলিশ আমাদের ওপর যা অত্যাচার করেছে, মনে হয় এখনই আমাদের ছেড়ে দেবে না।

বেঙ্গালুরুর ঘটনার একাধিক ভিডিও সামনে এসেছে। আরও একটি ভিডিওতে দেখা গেছে, মসজিদে ঢুকে গুলি চালিয়েছে ম্যাঙ্গালুরুর পুলিশ। সামনে এসেছে হাসপাতালে পুলিশি তাণ্ডবের ভিডিও।

হাসপাতাল কর্মীদের বরাতে জানা যায়, হাসপাতালে ঢুকে পুলিশ মুসলিমবিরোধী স্লোগানও তোলে। সেইদিন বিক্ষোভকারীদের মিছিলেও গুলি চালায় পুলিশ। ঘটনায় দুজন পুলিশের গুলিতে আহত হন। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই খবর ছড়িয়ে পড়তেই বিক্ষোভকারীদের একটা অংশ জড়ো হয় হাসপাতালের সামনে। সেখানে পুলিশের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়ে বিক্ষোভকারীরা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ