শুক্রবার, ২৬ জুন ২০২৬ ।। ১২ আষাঢ় ১৪৩৩ ।। ১১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কওমি শিক্ষার্থীদের ক্যারিয়ার গাইডলাইন ও শিক্ষা বিষয়ক মতবিনিময় অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তারা পাবেন আধুনিক অস্ত্র: স্বরাষ্ট্রমন্ত্রী  আসাদউদ্দিন ওয়াইসি ও মুসলিম রাজনীতি মক্কা-মদিনায় জায়গা কিনতে চান? তথ্যগুলো আপনার জন্য ভেনেজুয়েলার ভূমিকম্পে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক মাদরাসা শিক্ষা নিয়ে পশ্চিমবঙ্গ বিধানসভায় ঝড় তুললেন মুসলিম বিধায়ক চীনা প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক আফ্রিকার ৩ দেশের নাগরিকদের ওমরাহ ভিসা দিচ্ছে না সৌদি কওমি মাদরাসাকে ঘিরে অপপ্রচার ও ষড়যন্ত্র, এখনই সতর্ক হওয়ার সময় হাফেজ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ে উদ্বেগ, পুনর্বিচারের দাবি জমিয়তের

ফুটবল বিশ্বকাপে ইসরায়েলিদেরকেও স্বাগত জানাবে কাতার!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামী ২০২২ সালে কাতারে বসবে ফুটবল বিশ্বকাপ। তবে কাতারের সাথে ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক না থাকার কারণে তারা আমন্ত্রিত হবে কিনা এই প্রশ্ন নিয়ে সংশয়ের সৃষ্টি হয়েছিল। এর অবসান ঘটিয়েছে কাতার।

তারা জানিয়েছে, বিশ্বকাপ উপলক্ষে দেশটির সাথে ইসরাইলের শত্রুভাবাপন্ন সম্পর্ক থাকা সত্ত্বেও ছাড় দিতে প্রস্তুত আছে আয়োজকরা। তারা খেলার সাথে রাজনীতি মিশাতে রাজি নয় বলে ইসরাইলিদের জন্য দরজা খুলে দিবে বলে জানিয়েছে।

কাতার অব্যাহতভাবে ফিলিস্তিনিদের স্বাধীনতার প্রতি সমর্থন দিয়ে যাচ্ছে। সেই সাথে ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধেও অবস্থান নিয়েছে দেশটি। ফলে আসন্ন বিশ্বকাপে দেশটিতে ইসরাইলের ফুটবলপ্রেমীদের আগমন প্রায় অসম্ভব বলেই ভাবা হচ্ছিলো। কিন্তু বিশ্বকাপের সময়টাতে কঠোর অবস্থান থেকে সরে আসতে যাচ্ছে কাতারের সরকার। হাসান আল-থাওয়াদি অন্তত তেমনটাই জানিয়েছেন।

ইএসপিএনের সাথে সাক্ষাৎকারে হাসান আল-থাওয়াদি বলেন, সবাইকে স্বাগতম। আমরা খেলার সঙ্গে রাজনীতির মিশ্রণ চাই না। তবে আমরা আশা করি, ফিলিস্তিনিরাও এখানে আসবে। সূত্র: জেরুসালাম পোস্ট

-ওএএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ