শুক্রবার, ২৬ জুন ২০২৬ ।। ১২ আষাঢ় ১৪৩৩ ।। ১১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কওমি শিক্ষার্থীদের ক্যারিয়ার গাইডলাইন ও শিক্ষা বিষয়ক মতবিনিময় অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তারা পাবেন আধুনিক অস্ত্র: স্বরাষ্ট্রমন্ত্রী  আসাদউদ্দিন ওয়াইসি ও মুসলিম রাজনীতি মক্কা-মদিনায় জায়গা কিনতে চান? তথ্যগুলো আপনার জন্য ভেনেজুয়েলার ভূমিকম্পে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক মাদরাসা শিক্ষা নিয়ে পশ্চিমবঙ্গ বিধানসভায় ঝড় তুললেন মুসলিম বিধায়ক চীনা প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক আফ্রিকার ৩ দেশের নাগরিকদের ওমরাহ ভিসা দিচ্ছে না সৌদি কওমি মাদরাসাকে ঘিরে অপপ্রচার ও ষড়যন্ত্র, এখনই সতর্ক হওয়ার সময় হাফেজ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ে উদ্বেগ, পুনর্বিচারের দাবি জমিয়তের

পরীক্ষার খাতায় ফেসবুকের চ্যাটিংয়ের ভাষায় উত্তর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শিক্ষার্থীদের পরীক্ষায় খারাপ ফলাফলের জন্য ফেসবুক ও ইন্টারনেটকে দায়ী করেছেন মাল্টার শিক্ষকরা। দেশটির সেকেন্ডারি এডুকেশন সার্টিফিকেট পরীক্ষায় তরুণ শিক্ষার্থীরা নম্বর কম পাওয়ায় সেখানে উদ্বেগের তৈরি হয়েছে।

মাল্টার পরীক্ষকরা বলছেন, ফেসবুকের চ্যাটিংয়ে ব্যবহৃত শব্দ পরীক্ষার খাতায় লিখছেন সে দেশের শিক্ষার্থীরা। ফলে বানান ভুলের কারণে নম্বর কমছে শিক্ষার্থীদের। বিশেষ করে কথ্য ভাষা নিজের মতো করে বানান করে পরীক্ষার খাতায় লেখা উদ্বেগজনক। খবর টাইমস অব ইন্ডিয়ার

২০১৯ সালে মে মাসের ৩ হাজার ৮শ ৮৫ জন শিক্ষার্থীর ফলাফল সম্প্রতি মূল্যায়ন করেছেন শিক্ষকরা। যদিও দুই তৃতীয়াংশ উচ্চ গ্রেড পেয়েছেন কিন্তু তাদের পরীক্ষার খাতায় ফেসবুকের ভাষায় লেখা কিছু ভুল বানান উদ্বেগ বাড়িয়েছে।

পরীক্ষার প্রশ্নের উত্তরে শিক্ষার্থীদের লিখতে বলা হয়েছিল ‘Mother’s Day Hospital’ কিন্তু সেখানে তারা লিখেছে ‘Mater Dei Hospital’। দেশটিতে ফেসবুকে এভাবে বিভিন্ন শব্দের বানান লেখেন ব্যবহারকারীরা।

মাল্টার একজন পরীক্ষক বলেছেন, উচ্চশিক্ষার জন্য শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম করতে হবে এবং সোশ্যাল মিডিয়ার এ ধরনের প্রভাব থেকে তাদের দূরে রাখতে হবে। ফেসবুকের ভাষা পরীক্ষার খাতায় কখনো গ্রহণযোগ্য নয়।

-ওএএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ