বেলায়েত হুসাইন: সদ্য প্রয়াত কওমি মাদরাসার সর্বোচ্চ সংস্থা আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের কো-চেয়ারম্যান শায়খুল হাদিস আল্লামা আশরাফ আলী রহ. -এর জীবন ও কর্ম শীর্ষক একটি আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর ) রাজধানীর মিরপুরের শেওড়াপাড়ার উচ্চতর ইসলামি জ্ঞানচর্চা কেন্দ্র মারকাযুদ দিরাসাতিল ইসলামিয়া-ঢাকায় রাত আটটায় আলোচনা সভা শুরু হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে আল্লামা আশরাফ আলী রহ. এর বর্ণাঢ্য ও সংগ্রামী জীবন নিয়ে সারগর্ভ আলোচনা করেন দারুল উলুম মাদরাসা, মিরপুর ১৩-এর মোহতামিম মুফতি রেজাউল হক মুহাম্মাদ আব্দুল্লাহ।
ব্যক্তি জীবনে শায়েখের আমল ও কর্মতৎপরতা নিয়ে তথ্যভিত্তিক এবং স্মৃতিচারণামূলক জ্ঞানগর্ভ আলোচনা করেন অনুষ্ঠানের সভাপতি ও মারকাযুদ দিরাসাতিল ইসলামিয়া-ঢাকার পরিচালক মুফতি মামুন আব্দুল্লাহ কাসেমি।
এছাড়া শাইখুল হাদিস আল্লামা আশরাফ আলী রহ. এর জীবনের নানাদিক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন মারকাযের ইসলামি আইন গবেষণা অনুষদের প্রধান মুশরিফ মুফতি আব্দুল আজিজ, হাদিস গবেষণা অনুষদের দায়িত্বশীল মুফতি ইউনুস কাসেমি ও মুফতি জাকারিয়া প্রমুখ।

সদ্য প্রয়াত আল্লামা আশরাফ আলী রহ. -এর রূহের মাগফিরাত ও জান্নাতে উঁচু মর্যাদা কামনা করে দোয়া পরিচালনা করেন প্রধান অতিথি মুফতি রেজাউল হক মুহাম্মাদ আব্দুল্লাহ। শিক্ষার্থী মাওলানা খালেদ সাইফুল্লাহর সঞ্চালনায় রাত সাড়ে দশটায় মহতী এই আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান শেষ হয়।
-এএ