বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটির সভাপতি হতে লাগবে স্নাতক ডিগ্রি মধুপুর মাদরাসার ৫৩তম বার্ষিক মাহফিল ও ইসলাহি ইজতেমা বৃহস্পতিবার শুরু ফ্যাসিবাদের আস্ফালন বেড়েছে, দায় সরকারের: গাজী আতাউর রহমান পুরনো ফ্যাসিবাদ ফিরবে না, নতুন ফ্যাসিবাদেরও জন্ম হবে না: আমিরে মজলিস ইসরায়েলের বিরোধিতা করায় আমিরাতের কবিকে নির্যাতনে হত্যা! গীতা, বেদ, বাইবেলও ডিজিটাল সংরক্ষণ করবে দারুল উলুম দেওবন্দ! ছাত্রশক্তির সাধারণ সম্পাদকের ওপর হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সব শিক্ষার্থীর বায়োমেট্রিক হাজিরা নেবে দারুল উলুম হাটহাজারী হাম উপসর্গে আরও ৯ জনের মৃত্যু  বৃহস্পতিবার বসুন্ধরা মারকাজে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

ফেসবুকে আজহারী ও আমির হামজার ওয়াজ শেয়ার করলেন তসলিমা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আলোচিত-সমালোচিত বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী ও আমির হামজার ওয়াজের পৃথক দু’টি ভিডিও শেয়ার করেছেন ভারতে নির্বাসিত বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন।

একটি  " target="_blank" rel="noopener noreferrer">ভিডিওতে দেখা গেছে, মাওলানা আজহারী তার ওই ওয়াজে তসলিমাকে নিয়ে সমালোচনা করে বলছেন, ‘বাংলাদেশে একটা কথা কয়-নিন্দে পাখি পিন্দে। তসলিমা নাসরিন নারীদের নিয়ে বই লিখেছেন। ও বলে, নারীদের কোনো দেশ নেই। তসলিমা বোরকার বিরুদ্ধে কথা বলেছে। শেষ পর্যন্ত সে দেশে থাকতে পারেন নাই। ওরে যখন ইন্ডিয়ায় লুকিয়ে নেয়া হয়, তখন ওর গায়ে বোরকা পরিয়ে নেয়া নেয়া হয়েছিল।’ ওয়াজে তিনি তসলিমা নাসরিনের হেদায়াতের জন্য দোয়াও করেন।

ওয়াজটি চলতি বছরের ১৬ আগস্ট ইউটিউবে আপলোড করা হয়েছে। আজহারীর ওই ওয়াজের জবাবে তসলিমা নাসরিন বলেন, আমি নাকি রাতের অন্ধকারে 'বোরকা' পরে দেশ থেকে বেরিয়েছি। ওরা রাতের অন্ধকারে বোরকার ভেতরের মানুষকে দেখে কীভাবে? এনিওয়ে, আমি কোনোদিন বোরকা পরিনি।

তসলিমার শেয়ার করা ‘বোবা হয়ে গেলেন তসলিমা নাসরিন । মুফতি আমির হামজা ওয়াজ’’ শিরোনামে অন্য আরেকটি ভিডিওতে বক্তা মুফতি আমির হামজাকে তসলিমার সমালোচনা করতে দেখা গেছে।

এই " target="_blank" rel="noopener noreferrer">ভিডিওটি শেয়ার করে তিনি লিখেছেন, ‘এই ওয়াজবাজগুলো ট্যালেন্টেড। যেমন অভিনয়, তেমন গানের গলা। গ্রামে গ্রামে আগে যেমন যাত্রা পালা কবিগান হতো, ওরকম এখনো হলে এরা করে খেতে পারতো। কিছু নেই বলে ধর্মের নামে লোক ঠকানো ব্যবসা ধরেছে।’

এছাড়াও মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী ও আল্লামা নুরুল ইসলাম ওলিপুরীর বক্তব্যের দগুটি ভিডিও ক্লিপ শেয়ার করে সমালোচনা করেছেন তসলিমা। তার স্ট্যাটাসে মুহুর্তেই ফেসবুক সরগরম। পক্ষে-বিপক্ষে চলছে তুমুল আলোচনা সমালোচনা। তসলিমা নাসরিনের মতো বিতর্কিত লেখিকা বাংলাদেশের ওয়ায়েজদের নিয়ে কথা বলার অধিকার রাখে না বলেও মন্তব্য করেন অনেক নেটিজেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ