সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ২০ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি তুর্কি, কুর্দি ও আরবদের এক কাতারে ঐক্যের আহ্বান এরদোয়ানের ‘জামায়াত আমাদের ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহার করতে চেয়েছিল’ মসজিদে হারামে কেরাত বিষয়ক প্রথম প্রশিক্ষণ কোর্স উদ্বোধন নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি

আমার বিশ্বাস আবারও মনোনয়ন পাব: মেয়র আতিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আসন্ন নির্বাচনে মেয়র পদে ক্ষমতাসীন আওয়ামী লীগ থেকে আবারও মনোনয়ন পাওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন বর্তমান মেয়র মুহা. আতিকুল ইসলাম।

সোমবার রাজধানীর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ‘বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারবর্গের সংবর্ধনা ও পুনর্মিলনী’ অনুষ্ঠানে আতিকুল এ আশা ব্যক্ত করেন।

আতিকুল ইসলাম বলেন, আমি সময় নষ্ট করিনি। দায়িত্ব পাওয়ার পর যতটুকু সময় পেয়েছি আমি চেষ্টা করেছি সবাইকে নিয়ে কাজ করতে এবং তা সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছি।

‘আমি বিশ্বাস করি বাংলাদেশ আওয়ামী লীগ একটি বড় দল, একটি ঐতিহ্যবাহী দল, দেশকে স্বাধীনতা এনে দিয়েছে এ দল। তারা আমার কাজের মূল্যায়ন করবে। তাই আমার প্রত্যাশা আমি আওয়ামী লীগ থেকে আবারও নমিনেশন পাবো।’

আগামীতে জয়ী হলে যানজটকে বেশি গুরুত্ব দিয়ে কাজ করবেন জানিয়ে আতিক বলেন, নয় মাসে যে কাজ করেছি, সামনের ভোটে জয়ী হলে সেই উন্নয়নের ধারা অব্যাহত রাখব। যানজট নিরসনে সবচেয়ে বেশি গুরুত্ব দেব। যতটুকু কাজ করা যায় আমরা তা করব। নগর উন্নয়নের সঙ্গে ৫৪টি সংস্থা রয়েছে, আমরা সবাইকে একসঙ্গে নিয়ে কাজ করব, এটাই আমার প্রত্যাশা।

অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন বলেন, আমি নিজেকে সফল মনে করি। কারণ, আমি ইতিবাচক পরিবর্তনের সূচনা করতে সক্ষম হয়েছি। ৫২ বাজার ৫৩ গলি খ্যাত ঢাকা শহরের এমন কোনো অলি-গলি নেই, যেখানে আমি একটা ইতিবাচক পরিবর্তনের ছোঁয়া লাগাতে পারিনি।

আওয়ামী লীগ তাকে আবার মেয়র পদে মনোনয়ন দেবে কি-না, এমন প্রশ্নের জবাবে সাঈদ খোকন বলেন, ‘ইনশাআল্লাহ, আমি আশাবাদী। দল থেকে উভয় মেয়রই মনোনয়ন পাবো।’

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ