শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩০ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

আজ থেকে ৩৫ টাকায় পেঁয়াজ বিক্রি করবে টিসিবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) আজ সোমবার থেকে ১০ টাকা কমে খোলাবাজারে প্রতি কেজি ৩৫ টাকা দরে পেঁয়াজ বিক্রি করবে। টিসিবির ওয়েবসাইটে প্রকাশিক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমান বাজার পরিস্থিতি বিবেচনা করে ২৩ ডিসেম্বর সোমবার থেকে টিসিবির পেঁয়াজ খোলাবাজারে ৩৫ টাকা দরে বিক্রি করা হবে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উল্লিখিত দরে পেঁয়াজ বিক্রির কার্যক্রম অব্যাহত থাকবে।

গত সেপ্টেম্বরে ভারত পেঁয়াজ রফতানি বন্ধ করে দেয়ায় দেশের বাজারে পেঁয়াজের দাম দ্রুত বাড়তে থাকে। তখন বাজারদর নিয়ন্ত্রণে টিসিবি খোলাবাজারে ৪৫ টাকা দরে পেঁয়াজ বিক্রি শুরু করে।

উল্লেখ্য, ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধের পর মিশর, মিয়ানমার, তুরস্ক, চীন ও পাকিস্তান থেকে পেঁয়াজ আমদানি করা হচ্ছে। এর মধ্যে সবচেয়ে বেশি পেঁয়াজ আমদানি করা হচ্ছে মিশর ও মিয়ানমার থেকে। তবে তা চাহিদার তুলনায় যথেষ্ট নয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ