সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ২০ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি তুর্কি, কুর্দি ও আরবদের এক কাতারে ঐক্যের আহ্বান এরদোয়ানের ‘জামায়াত আমাদের ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহার করতে চেয়েছিল’ মসজিদে হারামে কেরাত বিষয়ক প্রথম প্রশিক্ষণ কোর্স উদ্বোধন নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি

সৌদির জান্নাতুল বাকি মসজিদের সামনে গাড়ি উল্টে ২ বাংলাদেশি নিহত, আহত ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি আরবের মদিনায় সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৩ জন।

শুক্রবার (২০ ডিসেম্বর) স্থানীয় সময় রাত ১টার দিকে জেদ্দা আসার পথে জান্নাতুল বাকি মসজিদের সামনে একটি প্রাইভেট কার উল্টে হতাহতের এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সাজ্জাদ (২৬), মেহজাবিন ফাইম (২৪)। আহতরা হলেন- মতিউর রহমান (৩০),হানিফা (২৪) ও সেলিম (৩৪)। তারা মদিনা থেকে জেদ্দা সফর করছিলেন।

নিহত সাজ্জাদ নারায়ণগঞ্জ বন্দর উপজেলার মুছাপুর ইউপির বাজুবাগ গ্রামের আব্দুল বাতেন মিয়ার ছেলে। ফাইমের বাবার নাম সালাউদ্দিন, তারা বন্দর ভূঁইয়া বাড়ি ছালাবাবার মাজার এলাকার বাসিন্দা। হতাহতের শিকার ব্যক্তিরা একটি মাছের বাজারে বিক্রেতা হিসেবে কাজ করতেন।

নিহতদের এক বন্ধু জানান, বকেয়া টাকা আনতে একটি পাজেরো গাড়িযোগে জেদ্দা থেকে মদিনা যান তারা। ফেরার পথে শুক্রবার রাত ১টার দিকে জান্নাতুল বাকি এলাকার মসজিদের সামনে গাড়িটি উল্টে যায়। ঘটনাস্থলেই মারা যান সাজ্জাদ ও ফাইম। এ ঘটনায় আহত হন বাকি তিনজনকে উদ্ধার করে মদিনায় কিং ফাহাদ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ