সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ২০ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি তুর্কি, কুর্দি ও আরবদের এক কাতারে ঐক্যের আহ্বান এরদোয়ানের ‘জামায়াত আমাদের ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহার করতে চেয়েছিল’ মসজিদে হারামে কেরাত বিষয়ক প্রথম প্রশিক্ষণ কোর্স উদ্বোধন নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি

আ. লীগের সম্মেলনে বিএনপির ৪ নেতাকে আমন্ত্রণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ চার নেতাকে।

বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার দিকে আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য জিয়াউদ্দিন আহমেদ সিপু গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ কার্ড পৌঁছে দেন।

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-তথ্য ও গবেষণা সম্পাদক রিয়াজ উদ্দিন নসু সিপুর কাছ থেকে কার্ড গ্রহণ করেছেন।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় রিয়াজ উদ্দিন নসু বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, বিএনপির চারজন নেতার নামে আলাদা চারটি কার্ড দিয়ে গেছেন জিয়াউদ্দিন সিপু।

যাদের নামে কার্ড দেয়া হয়েছে- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ ও মির্জা আব্বাস।

দেশের ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলন আগামী ২০ ও ২১ ডিসেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে। তিনবছর পর পর আওয়ামী লীগের এই জাতীয় সম্মেলন হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ