মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ।। ৪ কার্তিক ১৪৩৩ ।। ৯ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের সব ফাজিল-কামিল মাদ্রাসার কমিটি বাতিল ফ্রান্সে সহিংসতা নিয়ন্ত্রণে কারফিউ চাইলেন প্রধানমন্ত্রী আলিম পরীক্ষা ২০২৮, নম্বর বণ্টনসহ নতুন সিলেবাস প্রকাশ বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন যেসব ঝুঁকি রয়েছে ঠাকুরগাঁওয়ে হাতপাখার প্রচার রিকশা ভাঙচুর, দোষীদের গ্রেপ্তারের দাবি দিল্লির রেসকোর্স মসজিদ ও কবরস্থান রক্ষার দাবি জমিয়তে উলামায়ে হিন্দের ‘সমাজে নৈতিকতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ইমামদের ভূমিকা গুরুত্বপূর্ণ’ ‘মাওলানা হাবীবুর রহমানের ভূমিকা বাংলাদেশের ইসলামি আন্দোলনের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে’ ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৪ জনের, হাসপাতালে ভর্তি ১৮৫১ বাচ্চাদের দুষ্টুমি কমাতে কোরআন-হাদিসের আমল ও করণীয়

ভারত সরকারের বিরুদ্ধে বিশ্ব সম্প্রদায়ের হস্তক্ষেপ কামনা ইমরান খানের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতে চলমান সহিংস আন্দোলন নিয়ে অবশেষে মুখ খুললেন পাকিস্তানের প্রধামন্ত্রী ইমরান খান। নিজের উদ্বেগের কথা জানিয়ে ভারতের নাগরিকত্ব সংশোধন আইনের বিরুদ্ধে বিশ্ব সম্প্রদায়ের হস্তক্ষেপ ও এখনই ব্যবস্থা নেয়ার আহ্বান জানান তিনি।

তিনি বলেছেন, ভারতের নতুন নাগরিকত্ব আইন ও বিতর্কিত কাশ্মীর উপত্যকায় দীর্ঘদিন ধরে কারফিউ জারি থাকার কারণে লাখ লাখ মুসলিম দেশটি ছেড়ে পালাতে পারে। ফলে নির্দিষ্ট একটি জনগোষ্ঠীর বিশাল সংখ্যক মানুষ গৃহহীন হয়ে পড়বে, যার মাধ্যমে মারাত্মক এক শরণার্থী সঙ্কট তৈরি হবে।

জাতিসংঘের আয়োজনে সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় বিশ্ব শরণার্থী ফোরামের এক অনুষ্ঠানে দেয়া বক্তৃতায় ইমরান খান এমন উদ্বেগের কথা জানান।

পাক প্রধানমন্ত্রী বলেন, ভারত সরকারের এমন পদক্ষেপের কারণে যে শরণার্থী সঙ্কট তৈরি হবে তা অন্য সব সঙ্কটকে ছাপিয়ে যেতে পারে।

মোদি নেতৃত্বাধীন সরকারের বিতর্কিত এই নাগরিকত্ব সংশোধনী আইনের ফলাফল নিয়ে সতর্ক করে ইমরান খান বলেন, ‘আমরা চিন্তিত যে সেখানে (ভারতে) শুধু শরণার্থী সঙ্কট নিয়ে নয়, এর ফলে দুই পারমাণবিক শক্তিধর দেশের পারমাণবিক সংঘাতে জড়িয়ে পড়ার বিষয়টি নিয়েও উদ্বিগ্ন।’

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ