সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ২০ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি তুর্কি, কুর্দি ও আরবদের এক কাতারে ঐক্যের আহ্বান এরদোয়ানের ‘জামায়াত আমাদের ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহার করতে চেয়েছিল’ মসজিদে হারামে কেরাত বিষয়ক প্রথম প্রশিক্ষণ কোর্স উদ্বোধন নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি

মোটরসাইকেলে আগুন: ফখরুলসহ বিএনপি নেতাদের আগাম জামিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির ২৩ নেতাকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

রোববার নাশকতার অভিযোগে করা মামলায় তারা হাইকোর্টে হাজির হয়ে আবেদন জানালে বিচারপতি মুহা. জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি রিয়াজউদ্দিন খানের বেঞ্চ তাদের আট সপ্তাহের এই জামিন মঞ্জুর করেন।

আসামিদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। তাদের সহায়তা করেন সগীর হোসেন লিয়ন, ব্যারিস্টার একেএম এহসানুর রহমান ও তাহেরুল ইসলাম তৌহিদ।

এর আগে সকালে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আসামিদের পক্ষে জামিন চেয়ে আবেদন দাখিল করা হয়। পরে ব্যারিস্টার এহসানুর রহমান জানান, হাইকোর্ট তাদের আট সপ্তাহের আগাম জামিন দিয়েছেন। আট সপ্তাহ পরে তাদের নিম্ন আদালতে জামিন চাইতে হবে।

জামিন পাওয়া অন্যরা হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশর চন্দ্র রায়, আবদুল্লাহ আল নোমান, মেজর (অবসরপ্রাপ্ত) হাফিজ, অ্যাডভোকেট জয়নুল আবেদীন, শাহ আবু জাফর, সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, ফজলুল হক মিলন, শিমুল বিশ্বাস, শফিউল বারী বাবু, সুলতান সালাহউদ্দিন টুকু, খন্দকার আবু আশফাক, নিপুণ রায় চৌধুরী, কাজী আবুল বাশার, ইসতিয়াক আজিজ উলফাত প্রমুখ।

গত বুধবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় বেগম খালেদা জিয়ার জামিন শুনানির আগের দিন সুপ্রিম কোর্টের সামনে তিনটি মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

পরদিন রাজধানীর শাহবাগ থানায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৩৫ জনকে আসামি করে দু’টি মামলা করে শাহবাগ থানা পুলিশ। মামলা দু’টির বিষয়ে তদন্ত প্রক্রিয়া চলমান। এর একটি মামলায় ৭০ জন এবং আরেকটিতে ৬৫ জনকে আসামি করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ