বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

চলে গেলেন মাওলানা আবদুল খালিক (কিয়ামপুরী হুজুর)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিলেটের ওসমানী নগর থানাধীন জামেয়া দারুসসুন্নাহ গলমুকাপন মাদরাসার প্রাক্তন নাজিমে তালিমাত (শিক্ষাসচিব) মাওলানা আবদুল খালিক (কিয়ামপুরী হুজুর) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

গলমুকাপন মাদরাসা সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মরহুম মাওলানা কিয়ামপুরী হুজুর বার্ধ্যক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। আজ ভোর ৮ টার দিকে তিনি ইন্তেকাল করেছেন।

প্রবীন এ আলেমের জানাজা নামাজ আজ বাদ আসর কিয়ামপুরে অনুষ্ঠিত হবে বলে জানা যায়।

মরহুম মাওলানা আবদুল খালিক (কিয়ামপুরি হুজুর) হাজারো আলেমের শিক্ষক। তার রুহের মাগফিরাতের জন্য পরিবোরের সদস্যরা দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ