সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ২০ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি তুর্কি, কুর্দি ও আরবদের এক কাতারে ঐক্যের আহ্বান এরদোয়ানের ‘জামায়াত আমাদের ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহার করতে চেয়েছিল’ মসজিদে হারামে কেরাত বিষয়ক প্রথম প্রশিক্ষণ কোর্স উদ্বোধন নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি

আশুলিয়ায় নিটিং ফ্যাক্টরিতে আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সাভারের আশুলিয়ায় নিটিং ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ৭ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে ফ্যাক্টরিটির মালিকপক্ষের দাবি।

আজ রোববার ভোর ৫টার দিকে আশুলিয়ার জিরাবো বাগানবাড়ি এলাকায় এক্স এস ফাস্ট নিটিং নামের ওই ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর সহায়তায় প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে নিটিং ফ্যাক্টরির যন্ত্রপাতি ও প্রস্তুত করা ফেব্রিক পুড়ে গেছে।

ফ্যাক্টরির কর্মকর্তা মাহিদুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডে প্রায় ৭ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

মিটিং ফ্যাক্টরির শ্রমিক মকবুল জানান, ফ্যাক্টরির পূর্বদিক থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয় পরে আস্তে আস্তে সব জায়গায় ছড়িয়ে পড়ে কিছুক্ষণের মধ্যে সম্পূর্ণ ফ্যাক্টরিতে আগুন ধরে যায়।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বলেন, শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তদন্তের পর ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো যাবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ