শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩০ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

আদালতে সংগ্রামের সম্পাদক আবুল আসাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: একাত্তরে মানবতাবিরোধী অপরাধে ফাঁসি কার্যকর হওয়া যুদ্ধাপরাধী কাদের মোল্লাকে ‘শহিদ’ উল্লেখ করে ‘দৈনিক সংগ্রাম’ প্রতিবেদন প্রকাশ করায় শুক্রবার পত্রিকাটির কার্যালয় ভাঙচুর করেছে মুক্তিযোদ্ধা মঞ্চের একদল নেতাকর্মী। পরে ডিজিটাল নিরাপত্তা আইনে পত্রিকাটির সম্পাদক আবুল আসাদকে গ্রেপ্তার দেখিয়ে আজ আদালতে নেয়া হয়েছে বলে জানা গেছে।

গতকাল শুক্রবার বিকেল ৫টার দিকে মুক্তিযোদ্ধা মঞ্চের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও সেক্রেটারি আল মামুনের নেতৃত্বে নেতাকর্মীরা দৈনিক সংগ্রাম পত্রিকার কার্যালয়ের সামনে জড়ো হয়ে প্রায় আধাঘন্টা ভাঙচুর চালায়। তারা কার্যালয়ে ঢুকে বেশ কয়েকটি টেলিভিশন, কম্পিউটার ও আসবাবপত্র ভাঙচুর করে।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে দৈনিক সংগ্রামের সম্পাদক আবুল আসাদকে হাতিরঝিল থানায় নিয়ে যায়। তেজগাঁও পুলিশের উপ-কমিশনার মো. আনিসুর রহমান জানান, ‘পরে ৩৬ নম্বর ওয়ার্ডের মুক্তিযোদ্ধা কমান্ডার আফজাল হোসেনের ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।’

উল্লেখ্য, একাত্তরে যুদ্ধাপরাধের দায়ে জামায়াতে ইসলামীর সহকারী মহাসচিব কাদের মোল্লাকে ২০১৩ সালের ১২ ডিসেম্বর ফাঁসি কার্যকর করা হয়।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) জামায়াতে ইসলামের মুখপাত্র হিসেবে পরিচিত ‘দৈনিক সংগ্রামে’ প্রকাশিত এক প্রতিবেদনে কাদের মোল্লাকে ‘শহিদ’ হিসেবে উল্লেখ করা হয়। প্রতিবেদনটির শিরোনাম ছিল ‘শহীদ আবদুল কাদের মোল্লার ৬ষ্ঠ শাহাদাত বার্ষিকী আজ।’

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ