বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১১ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
জনসচেতনতার ঘাটতি ও টিকাদানে অনাগ্রহে হামের বিস্তার: স্বাস্থ্যমন্ত্রী ভারতে অঘোষিত জরুরি অবস্থা বিরাজ করছে: মাওলানা আরশাদ মাদানী শাপলা মামলায় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় সাক্ষ্য দিলেন শহীদ পরিবারের সদস্যরা মামলা প্রত্যাহার করায় কর্মসূচি স্থগিত করল ইসলামী আন্দোলন গোসলে নেমে প্রাণ গেল ২ মাদরাসা ছাত্রের জমিয়তে উলামায়ে হিন্দের কর্মীদের জন্য মাওলানা মাহমুদ মাদানীর ১০ দফা গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু এ দেশের শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করে ছাড়ব: শিক্ষামন্ত্রী অনুমোদনহীন হজ এজেন্সি থেকে সতর্ক থাকার আহ্বান ধর্ম মন্ত্রণালয়ের ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু

বিপুল জয়ে ফের ক্ষমতায় বরিস জনসন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বৃটেনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে আবার ক্ষমতায় ফিরল বরিস জনসনের কনজারভেটিভ পার্টি। ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ হাউজ অফ কমনসে ৬৫০টি আসনের মধ্যে ৩২৬টিতে জিতেছে প্রধানমন্ত্রী বরিস জনসনের দল। এক্সিট পোলে বরিসের দল ৩৬৮টি আসনে জিততে পারে বলে আভাস ছিল।

বিপুল জনমত পেয়ে বরিস বলেন, নয়া বিপুল জনাদেশ ব্রেক্সিটের পথ আরও সুগম করবে। আগামী মাসে বৃটেনকে ইউরোপীয় ইউনিয়ন থেকে বের করে আনার ম্যান্ডেট দেবে এই জয়।

বরিস এই জয়কে ঐতিহাসিক আখ্যা দিয়ে জানিয়েছেন, দেশের মানুষের উন্নয়নের জন্য ও গণতান্ত্রিক স্বার্থ রক্ষার্থে নতুন সরকার সর্বতোভাবে সচেষ্ট হবে। ব্রিটিশ নাগরিকরা ব্রেক্সিটের পক্ষেই এই জনাদেশ দিয়েছেন। তাদের উন্নত ভবিষ্যতের জন্য সরকার কাজ করবে।

এর আগে বিবিসি পরিচালিত বুথ ফেরত জরিপে বলা হয়েছিল, কনজারভেটিভ পার্টি পার্লামেন্টের ৬৫০টি আসনের মধ্যে ৩৬৪টিতে জয়লাভ করবে। আর লেবার পার্টি পাবে ২০৩টি আসন।

এদিকে ১৯৮৭ সালে মার্গারেট থ্যাচারে নেতৃত্বে নির্বাচনের পর থেকে এটাই কনজারভেটিভ পার্টির সবচেয়ে বড় জয়।

কনজারভেটিভ পার্টির জয়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাবেক প্রধানমন্ত্রী থেরেসা মে বলেন, নির্বাচনে কনজারভেটিভ পার্টির সংখ্যাগরিষ্ঠতায় তিনি খুব খুশি।

তিনি বলেন, এই নির্বাচন ব্রিটেনের মানুষের জন্য একটি স্পষ্ট প্রশ্ন ছিল। সেটি হচ্ছে, তারা ব্রেক্সিট চায় কিনা। তারা এটাও বুঝতে পেরেছে যে কনজারভেটিভ পার্টি জয়লাভ করলে ব্রেক্সিট হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ