সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ২০ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি তুর্কি, কুর্দি ও আরবদের এক কাতারে ঐক্যের আহ্বান এরদোয়ানের ‘জামায়াত আমাদের ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহার করতে চেয়েছিল’ মসজিদে হারামে কেরাত বিষয়ক প্রথম প্রশিক্ষণ কোর্স উদ্বোধন নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি

রোববার সারাদেশে বিক্ষোভের ডাক বিএনপির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন আবেদন খারিজের প্রতিবাদে এবং তার মুক্তির দাবিতে আগামী ১৫ ডিসেম্বর (রোববার) সারাদেশে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে তার দল। সেই সঙ্গে আগামীতে কঠোর আন্দোলনেরও হুমকি দিয়েছে বিএনপি।

বৃহস্পতিবার রাতে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে দলের সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন।

মির্জা ফখরুল বলেন, বেগম খালেদা জিয়ার জামিন আবেদন খারিজের প্রতিবাদে এবং তার মুক্তির দাবিতে রোববার সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। বিজয়ের মাস বিবেচনায় এ কর্মসূচি দেওয়া হলো।

তিনি বলেন, রোববার দেশব্যাপী সুবিধা মতো সময়ে বিক্ষোভ কর্মসূচি পালন করা হলেও ঢাকা মহানগরীর থানাগুলোতে দুপুর দুইটার পর কর্মসূচিটি পালিত হবে। সেই সঙ্গে বিএনপির পূর্ব ঘোষিত শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবসও পালন করা হবে বলে জানান ফখরুল।

বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকুসহ সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। এছাড়া বৈঠকে খালেদা জিয়ার আইনজীবী দলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীনও উপস্থিত ছিলেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ