বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১১ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
জনসচেতনতার ঘাটতি ও টিকাদানে অনাগ্রহে হামের বিস্তার: স্বাস্থ্যমন্ত্রী ভারতে অঘোষিত জরুরি অবস্থা বিরাজ করছে: মাওলানা আরশাদ মাদানী শাপলা মামলায় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় সাক্ষ্য দিলেন শহীদ পরিবারের সদস্যরা মামলা প্রত্যাহার করায় কর্মসূচি স্থগিত করল ইসলামী আন্দোলন গোসলে নেমে প্রাণ গেল ২ মাদরাসা ছাত্রের জমিয়তে উলামায়ে হিন্দের কর্মীদের জন্য মাওলানা মাহমুদ মাদানীর ১০ দফা গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু এ দেশের শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করে ছাড়ব: শিক্ষামন্ত্রী অনুমোদনহীন হজ এজেন্সি থেকে সতর্ক থাকার আহ্বান ধর্ম মন্ত্রণালয়ের ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু

আজানের সুর বেজে উঠল সুইডেনের গির্জায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইউরোপ মহাদেশের রাষ্ট্র সুইডেনের উত্তরাঞ্চলের একটি গির্জায় আজানের সুর বেজে উঠেছে।

জানা যায়, সম্প্রতি বিভিন্ন সংস্কৃতি ও ধর্মের অনুসারীদের উপস্থিতিতে একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে সে গির্জায়। এ অনুষ্ঠানে গির্জার ভিতরে মুসলিমদের সম্মান জানাতে আজানের সুমধুর ধ্বনী বেজে উঠেছিলো।

সুইডেনের পাজালা শহরের কুরপিলুম্বুলাম গির্জায় “ইউরোপীয় নাইট ফেস্টিভাল” শিরোনামে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে বলে জানা যায়।

এই অনুষ্ঠানের এক প্রান্তে ‘মানবতার জন্য প্রার্থনা’ করার জন্য আজান দেয়া হয়। ইউরোপীয় নাইট ফেস্টিভাল অনুষ্ঠানটি ২০০৫ সালে ডেনমার্কে প্রকাশিত বিশ্বনবী হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরকে নিয়ে অপমানজনক ব্যঙ্গচিত্র প্রকাশের প্রতিক্রিয়ায় অনুষ্ঠিত হয়েছে। এই ব্যঙ্গচিত্র প্রকাশের পর মুসলিম বিশ্বে প্রতিবাদের ঝড় উঠেছিল।

চার্চের পরিচালক যাজক আকে নর্ডলুন্ডের বলেছে, এটি একটি সাংস্কৃতিক অনুষ্ঠান এবং এর মূল উদ্দেশ্য ধর্ম নির্বিশেষে শান্তির জন্য সাধারণ আকাঙ্ক্ষা প্রকাশ করা।

তিনি বলেন হয়ত কেউ কেউ এটিকে বিতর্কিত বলে ধারণা করতে পারে। তবে আমরা এর মূল্যায়ন করেছি এবং সিদ্ধান্ত নিয়েছি যে এই অনুষ্ঠানটি চার্চে সম্পন্ন করা যেতে পারে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ