সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ২০ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি তুর্কি, কুর্দি ও আরবদের এক কাতারে ঐক্যের আহ্বান এরদোয়ানের ‘জামায়াত আমাদের ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহার করতে চেয়েছিল’ মসজিদে হারামে কেরাত বিষয়ক প্রথম প্রশিক্ষণ কোর্স উদ্বোধন নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি

সুপ্রিম কোর্ট এলাকায় ৩টি মোটরসাইকেলে আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : রাজধানীর সুপ্রিম কোর্ট এলাকায় ৩টি মোটরসাইকেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বুধবার (১১ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে এই অগ্নিসংযোগর ঘটনা ঘটে। তবে কে বা কারা আগুন লাগিয়ে সেটা এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ।

এদিকে আগামীকাল বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) খালেদা জিয়ার জামিন শুনানির জন্য দিন ধার্য থাকায় রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আদালত চত্বর ও এর আশপাশের এলাকায়।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বলেন, 'নাশকতার উদ্দেশ্যে তিনটি মোটরসাইকেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুন দিয়েই তারা পালিয়ে গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।'

আরএম/