বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১১ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সারাদেশে ইমাম-মুয়াজ্জিনের সংখ্যা কত, সংসদে জানালেন ধর্মমন্ত্রী ‘জাহাজ নির্মাণ শিল্পকে অগ্রাধিকার খাত বিবেচনায় সরকারের ভাবনা’  জনসচেতনতার ঘাটতি ও টিকাদানে অনাগ্রহে হামের বিস্তার: স্বাস্থ্যমন্ত্রী ভারতে অঘোষিত জরুরি অবস্থা বিরাজ করছে: মাওলানা আরশাদ মাদানী শাপলা মামলায় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় সাক্ষ্য দিলেন শহীদ পরিবারের সদস্যরা মামলা প্রত্যাহার করায় কর্মসূচি স্থগিত করল ইসলামী আন্দোলন গোসলে নেমে প্রাণ গেল ২ মাদরাসা ছাত্রের জমিয়তে উলামায়ে হিন্দের কর্মীদের জন্য মাওলানা মাহমুদ মাদানীর ১০ দফা গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু এ দেশের শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করে ছাড়ব: শিক্ষামন্ত্রী

মুসলিম দেশগুলোর উন্নয়নে যুবকদের এগিয়ে আসার আহ্বান ওআইসির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামি সহযোগিতা সংগঠন (ওআইসি) স্বতন্ত্র স্থায়ী মানবাধিকার কমিশন (আইপিএইচআরসি) সকল সদস্য দেশকে টেকসই উন্নয়নের লক্ষ্য অর্জনে যুবকদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছে।

গতকাল মঙ্গলবার আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে জারি করা এক বিবৃতিতে মানবাধিকার সংস্থা বলেছে, যুবকদের সম্ভাবনাকে কাজে লাগানো প্রয়োজন। তাদের মাধ্যমে দেশের উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, সার্বজনীন শিক্ষার প্রচার সম্ভব হবে।

বিবৃতিতে আরো বলা হয়, শান্তিপূর্ণ সমাজ গঠনে যুবকদের শক্তি ও সৃজনশীলতা গুরুত্বপূর্ণ। তাই তাদেরকে কাজে লাগিয়ে দেশ উন্নয়নের পথে একধাপ এগিয়ে যাবে।

ওআইসি আরও বলে, উন্নত ভবিষ্যতের জন্য যুবকদের শিক্ষা ও চরিত্র গঠনে বিনিয়োগের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে।

আইপিএইচআরসি যুবসমাজের গুরুত্ব অনুধাবন করে অক্টোবরে তাশখন্দে শান্তিপূর্ণ গণতান্ত্রিক সমাজ এবং টেকসই উন্নয়নের জন্য যুবদের অধিকারের সুরক্ষা এবং তার সুরক্ষার গুরুত্ব শীর্ষক একটি সম্মেলন আহ্বান করেছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ