মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ।। ৩ কার্তিক ১৪৩৩ ।। ৯ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের সব ফাজিল-কামিল মাদ্রাসার কমিটি বাতিল ফ্রান্সে সহিংসতা নিয়ন্ত্রণে কারফিউ চাইলেন প্রধানমন্ত্রী আলিম পরীক্ষা ২০২৮, নম্বর বণ্টনসহ নতুন সিলেবাস প্রকাশ বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন যেসব ঝুঁকি রয়েছে ঠাকুরগাঁওয়ে হাতপাখার প্রচার রিকশা ভাঙচুর, দোষীদের গ্রেপ্তারের দাবি দিল্লির রেসকোর্স মসজিদ ও কবরস্থান রক্ষার দাবি জমিয়তে উলামায়ে হিন্দের ‘সমাজে নৈতিকতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ইমামদের ভূমিকা গুরুত্বপূর্ণ’ ‘মাওলানা হাবীবুর রহমানের ভূমিকা বাংলাদেশের ইসলামি আন্দোলনের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে’ ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৪ জনের, হাসপাতালে ভর্তি ১৮৫১ বাচ্চাদের দুষ্টুমি কমাতে কোরআন-হাদিসের আমল ও করণীয়

আফগানিস্তানে মার্কিন প্রধান সামরিক ঘাঁটিতে বোমা হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আফগানিস্তানের বাগরামে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান সামরিক ঘাঁটিতে বোমা হামলা হয়েছে। এতে আহত হয়েছেন পাঁচজন।

পারওয়ান প্রদেশের গভর্নরের মুখপাত্র ওয়াহিদা শাহকারের দেওয়া তথ্য মতে, ১১ ডিসেম্বর পারওয়ান প্রদেশে অবস্থিত ঘাঁটির দক্ষিণ প্রবেশদ্বারে এ হামলা হয়। এতে আহত পাঁচজনই আফগান নাগরিক।

হামলায় পাঁচজন আহত হওয়ার পাশাপাশি স্থানীয়দের জন্য নির্মিত একটি মেডিকেল স্থাপনা বিধ্বস্ত হয়েছে।

আফগানিস্তানে ন্যাটো নেতৃত্বাধীন মিশনের সহায়তায় এ মেডিকেল স্থাপনাটি পরিচালিত হয়।  আফগান ও ন্যাটো কর্মকর্তারা আন্তর্জাতিক গণমাধ্যমকে জানিয়েছেন।

তবে কে বা কারা হামলা চালিয়েছে তা এখনো স্পষ্ট নয়। এদিকে, কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।

আরিএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ