মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ।। ৩ কার্তিক ১৪৩৩ ।। ৯ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের সব ফাজিল-কামিল মাদ্রাসার কমিটি বাতিল ফ্রান্সে সহিংসতা নিয়ন্ত্রণে কারফিউ চাইলেন প্রধানমন্ত্রী আলিম পরীক্ষা ২০২৮, নম্বর বণ্টনসহ নতুন সিলেবাস প্রকাশ বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন যেসব ঝুঁকি রয়েছে ঠাকুরগাঁওয়ে হাতপাখার প্রচার রিকশা ভাঙচুর, দোষীদের গ্রেপ্তারের দাবি দিল্লির রেসকোর্স মসজিদ ও কবরস্থান রক্ষার দাবি জমিয়তে উলামায়ে হিন্দের ‘সমাজে নৈতিকতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ইমামদের ভূমিকা গুরুত্বপূর্ণ’ ‘মাওলানা হাবীবুর রহমানের ভূমিকা বাংলাদেশের ইসলামি আন্দোলনের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে’ ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৪ জনের, হাসপাতালে ভর্তি ১৮৫১ বাচ্চাদের দুষ্টুমি কমাতে কোরআন-হাদিসের আমল ও করণীয়

পুত্র সন্তান লাভে যে আমল করবেন!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সব কিছু করার ক্ষমতা আল্লাহর হাতে। ছেলে মেয়ে উভয়ই আল্লাহর দান। মূলত নেক সন্তানই কাম্য হওয়া উচিত। ছেলে মেয়ে যা’ই হোক, যদি নেক সন্তান হয়, তাহলেই সফলতা। তা’ই ছেলে সন্তানের জন্য হাহাকার করার কিছু নেই।

হাকীমুল উম্মত আশরাফ আলী থানবী রহ. সংকলিত আমালে কুরআনী নামক বইটি সংগ্রহ করতে পারেন।

সন্তান হবার আমল উক্ত কিতাবে দেয়া আছে। তা দেখে আমল করতে পারেন।

আলমুতাকাব্বিরু স্ত্রী সহবাসের পূর্বে দশবার পড়বে। ইনশাআল্লাহ নেককার ছেলে সন্তান জন্ম নিবে। (আমালে কুরআনী-১৪০)

সূরা আম্বিয়ার ৮৯ নং আয়াতের এ অংশ প্রতি নামাযের পর তিনবার তিলাওয়াত করবে। ইনশাআল্লাহ সন্তান হবে।

رَبِّ لَا تَذَرْنِي فَرْدًا وَأَنتَ خَيْرُ الْوَارِثِينَ ٢١:٨٩ বাংলা উচ্চারণ: রাব্বি লা তাজারনী ফারাদান ওয়া আনতা খাইরুল ওয়ারিছীন।

সূত্র: আহলে হক মিডিয়া

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ