বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সংসার ভাঙার আগে শতবার ভাবুন, সংশোধনেই সমাধান:  শায়খ আহমাদুল্লাহ আল-আকসায় ইহুদিদের প্রার্থনার অনুমতি দিচ্ছে ইসরায়েল! দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় পুলিশসহ নিহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গোপালগঞ্জের কোটালীপাড়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক পুলিশ সদস্যসহ দুইজন নিহত হয়েছেন বলে জানা গেছে। এতে আহত হয়েছেন আরো দুইজন।

মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে দেবগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গোপালগঞ্জের কাশিয়ানী থানার পুলিশ কনস্টেবল এমমাদুল হক (৩০) ও মোটরসাইকেল আরোহী কোটালীপাড়া উপজেলার কাচিকাটা গ্রামের রঞ্জিত বিশ্বাস (২৮)।

এ খবর নিশ্চিত করেছেন কোটালীপাড়া থানার ওসি মুহা. লুৎফর রহমান। তিনি জানান, নিহত পুলিশ সদস্যের বাড়ি মাদারীপুর জেলার রাজৈর উপজেলায়। তিনি গোপালগঞ্জের কাশিয়ানী থানায় কর্মরত ছিলেন। মোটরসাইকেলে বাড়ি থেকে কর্মস্থলে ফিরছিলেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ