বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সংসার ভাঙার আগে শতবার ভাবুন, সংশোধনেই সমাধান:  শায়খ আহমাদুল্লাহ আল-আকসায় ইহুদিদের প্রার্থনার অনুমতি দিচ্ছে ইসরায়েল! দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’

ফেনীর সোনাগাজী কদমতলা মাদরাসার মুহতামিমের ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফেনীর সোনাগাজী উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাকেন্দ্র কদমতলা মদীনাতুল উলূম নূরীয়া মাদরাসার মুহতামিম মাওলানা মুহাম্মদ ফয়জুল্লাহ ইন্তেকাল করেন৷ ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ।

গতকাল রোববার দিবাগত রাত ২টা ৩০ মিনিটে তিনি ইন্তেকাল করেন৷

আজ সোমবার ১১ টায় মাদরাসা প্রাঙ্গনে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে বলে জানা যায়।

আল্লামা শাহ জমীরুদ্দীন নানুপুরী রহ. এর বিশিষ্ট এ খলীফার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মতিগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহের খতিব বিশিষ্ট দাঈ মুফতি মুহাম্মদ আমিমুল ইহসান। তিনি শায়খের মত আমাদেরকে আল্লাহ্ প্রেমে আসক্ত হওয়ার আহ্বান জানান।

এছাড়াও শোক প্রকাশ করেছেন মাওলানা আতাউর রহমান আরেফি ও বিশিষ্ট সংগীত পরিচালক মাওলানা আবদুল আহাদ সালমানসহ ফেনী জেলা ইসলামি আন্দোলনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ