শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ

'৩১৩ : বদরযুদ্ধের ঐতিহাসিক গল্পভাষ্য'; চলছে প্রি অর্ডার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বদরযুদ্ধে মক্কার কুরাইশনেতা আবু জাহেলকে হত্যাকারী দুজন সাহাবির ব্যাপারে নিশ্চয় শুনেছেন আপনি। কখনো কি প্রশ্ন জেগেছে—আবু জাহেলকে হত্যা করেন যারা তারা সত্যি নিতান্ত দুজন বালক ছিলেন মাত্র?

যে রাসুল সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লাম একাধারে ১৩ বছর বিনীতকণ্ঠে মানুষের দ্বারে দ্বারে ইসলামের বাণী নিয়ে গেছেন, শত অত্যাচার, অপমান আর গলাধাক্কা সত্ত্বেও যিনি সামান্য প্রতিবাদ করেননি; মদিনায় আগমনের এক বছর যেতে না যেতেই কেন তিনি হাতে তুলে নিলেন ধারালো তরবারী? বদরযুদ্ধ কি অবশ্যম্ভাবী ছিল?

মাত্র ৩১৩ জন মুসলিমের এক মামুলি সেনাদল, অন্যদিকে রণসজ্জায় সজ্জিত এক হাজার কুরাইশের উদ্ধত বাহিনী। ইতিহাসের গতিপথ বদলে দেয়া এ যুদ্ধজয় আরবের বুকে ইসলামের ভিত এত মজবুতভাবে প্রোত্থিত করেছিল, মাত্র ২০ বছর পর বিজয়ী সেনাদলের উত্তরসূরীরা পদানত করেছিল রোম-পারস্যের বিরাট বিরাট সাম্রাজ্য।

অর্ডার করতে ক্লিক করুন / ফোনঃ ১৬২৯৭

বদরযুদ্ধ নিয়ে অসংখ্য রূপকথা, মিথ, গল্প, উপাখ্যান তৈরি হয়েছে পৃথিবীর নানা জনপদে, বিভিন্ন ভাষায়। সবকিছু ছাপিয়ে হাদিস ও সিরাতের সূত্রনির্ভর ধারাবর্ণনায় রচিত হয়েছে ‘৩১৩ : বদরযুদ্ধের ঐতিহাসিক গল্পভাষ্য’ বইটি। প্রাঞ্জল ভাষা, সাহসী গদ্য আর গল্পভাষ্যের টান টান উত্তেজনা নিয়ে সিরাতপাঠের নতুন সংযোজনা।

‘৩১৩ : বদরযুদ্ধের ঐতিহাসিক গল্পভাষ্য’ বইয়ের প্রি-অর্ডার শুরু হলো। যারা রকমারি ডটকম থেকে প্রি-অর্ডার করবেন তারা পাবেন মাত্র ২২১ টাকায়। এ অফার চলবে হয়তো ১৫ ডিসেম্বর ২০১৯, অর্থাৎ বই প্রকাশের আগ পর্যন্ত।

নবপ্রকাশ থেকে প্রকাশিতব্য বইটির পৃষ্ঠাসংখ্যা ২৫৬ এবং মলাটমূল্য ধরা হয়েছে ৩৪০ টাকা। পরবর্তীতে ২০% ছাড়ে নিয়মিত মূল্যে বিক্রি হবে ২৭০ টাকায়।

নিচের লিংকে ক্লিক করে অর্ডার করুন আপনার বই আর পরিচিত হোন সিরাতপাঠের এক অভিনব অভিজ্ঞতার সঙ্গে।

অর্ডার করতে ক্লিক করুন / ফোনঃ ১৬২৯৭

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ