বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১১ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ফেনীতে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড়ের তৃতীয় পর্যায় অনুষ্ঠিত  শায়েখে চরমোনাইয়ের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের নির্দেশ চীনে ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট’ সম্মেলন অনুষ্ঠিত চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খুলতে চায় বাংলাদেশ অপসারণ করা হলো কাবাঘরের চারপাশের ব্যারিয়ার হারামাইন প্রশাসনের সঙ্গে সুগন্ধি প্রতিষ্ঠানের তিন বছরের চুক্তি ‘মাওলানার সঙ্গে যা কথা বলেছি, কবরে নিয়ে যাব তবু প্রকাশ করব না’ ভেনেজুয়েলার পর এবার জাপানে ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প ‘ট্রাম্পকে চাপের মুখে ফেলছেন নেতানিয়াহু’ শায়খে চরমোনাইর বিরুদ্ধে মিথ্যা মামলার নিন্দা ও প্রতিবাদ ইসলামী ছাত্র আন্দোলনের

মেক্সিকোতে প্রেসিডেন্ট ভবনের সামনে হামলায় নিহত ৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মেক্সিকোয় এক বন্দুকধারীর হামলায় তিনজনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন আরও দুজন। পুলিশের গুলিতে অজ্ঞাত পরিচয়ের ওই হামলাকারীও নিহত হয়েছেন।

গতকাল শনিবার ঘটনাটি ঘটেছে মেক্সিকো সিটিতে, রাষ্ট্রপতি ভবন ন্যাশনাল প্যালেসের নিকটবর্তী একটি বিল্ডিংয়ে। জখম দু'জন এখনও হাসপাতালে ভরতি রয়েছেন। এখনও পর্যন্ত ওই বন্দুকধারী পরিচয় ও কী কারণে সে হামলা চালাল তা জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সশস্ত্র অবস্থায় এক অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি মেক্সিকোর ন্যাশনাল প্যালেসের পাশে অবস্থিত একটি বিল্ডিংয়ে ঢুকে পড়ে। তাকে দেখে সন্দেহ হয় ওই বিল্ডিংয়ের ভিতরে থাকা দুই ব্যক্তির।

তাকে প্রশ্ন করলে সঙ্গে থাকা পিস্তল থেকে গুলি ছুঁড়তে শুরু করে ওই সন্ত্রাসী। খবর পেয়ে পুলিশ গিয়ে দেখে ঘটনাস্থল পাঁচজন ব্যক্তি গুলিবিদ্ধ অবস্থায় পড়ে আছেন। এরপরই ওই বন্দুকধারীকে গুলি করে হত্যা করে পুলিশ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ