বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সংসার ভাঙার আগে শতবার ভাবুন, সংশোধনেই সমাধান:  শায়খ আহমাদুল্লাহ আল-আকসায় ইহুদিদের প্রার্থনার অনুমতি দিচ্ছে ইসরায়েল! দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’

বামনায় মাদরাসার মাঠে গরুর হাট, শিক্ষার্থীদের দুর্ভোগ!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বরগুনার বামনা উপজেলার বুকাবুনিয়া ইউনিয়নে দধিভাংগা বড়তালেশ্বর মহিউসুন্নাহ আলিম মাদরাসার মাঠে প্রতি সপ্তাহের সোমবার ও শুক্রবার গরুর হাট বসায় দুর্ভোগে দিন কাটাচ্ছে শিক্ষার্থীরা।

জানা যায়, গরুর ময়লায় মাদরাসার মাঠ ও বারান্দা নষ্ট হয়ে যায়। এতে দুর্গন্ধযুক্ত পরিবেশের সৃষ্টি হয়।

ছাত্রছাত্রীদের ক্লাস করতে চরম অসুবিধা হচ্ছে। শিক্ষার্থী শহিদুল ইসলাম জানান, মাদরাসা মাঠে গরুর হাট বসায় আমাদের মাদরাসায় বসা ও খেলাধুলা করতে অসুবিধা হয়। নাম প্রকাশ না করার শর্তে এক শিক্ষক জানান, প্রভাবশালীরা এই গরুর হাটটি পরিচালনা করেন বিধায় আমরা মুখ খুলতে পারছি না।

মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নজরুল ইসলামের কাছে মতামত জানতে চাইলে তিনি বলেন, আমার বিদ্যালয়ের মাঠে গরুর হাট বসানো হয়। এতে আমরা সমস্যায় পড়ছি। এ ব্যাপারে মাদরাসার পরিচালনা কমিটির হস্তক্ষেপ দরকার।

মাদরাসার অভিভাবক মো. তোতা মিয়া জানান, মাদরাসার মাঠে গরুর হাট বসায় ছেলেমেয়েদের লেখাপড়ায় চরম বিঘ্ন ঘটছে এবং শুক্রবার মাদরাসা জামে মসজিদে জুমার নামাজ আদায় করতেও মুসল্লিদের চরম দুর্ভোগ হয়।

উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা সুলতানা জানান, শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে গরুর হাট বসার কোনো সুযোগই নেই। সরেজমিনে তদন্ত করে দেখা হবে। যদি প্রতিষ্ঠানের মাঠে গরুর হাট বসে তাহলে বিধিমোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ