মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ।। ৩ কার্তিক ১৪৩৩ ।। ৯ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের সব ফাজিল-কামিল মাদ্রাসার কমিটি বাতিল ফ্রান্সে সহিংসতা নিয়ন্ত্রণে কারফিউ চাইলেন প্রধানমন্ত্রী আলিম পরীক্ষা ২০২৮, নম্বর বণ্টনসহ নতুন সিলেবাস প্রকাশ বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন যেসব ঝুঁকি রয়েছে ঠাকুরগাঁওয়ে হাতপাখার প্রচার রিকশা ভাঙচুর, দোষীদের গ্রেপ্তারের দাবি দিল্লির রেসকোর্স মসজিদ ও কবরস্থান রক্ষার দাবি জমিয়তে উলামায়ে হিন্দের ‘সমাজে নৈতিকতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ইমামদের ভূমিকা গুরুত্বপূর্ণ’ ‘মাওলানা হাবীবুর রহমানের ভূমিকা বাংলাদেশের ইসলামি আন্দোলনের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে’ ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৪ জনের, হাসপাতালে ভর্তি ১৮৫১ বাচ্চাদের দুষ্টুমি কমাতে কোরআন-হাদিসের আমল ও করণীয়

দিল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৪৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের রাজধানী নয়াদিল্লিতে একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৪৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে ৫০ জনকে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার ভোর সাড়ে ৫টায় দিল্লি কেন্দ্রস্থলের জনবহুল একটি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নিহতদের অধিকাংশই কারখানাটির শ্রমিক।

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, স্কুলব্যাগ ও বোতলসহ নানা দ্রব্যসামগ্রী রাখা কারখানাটিতে যখন আগুন লাগে, তখন শ্রমিকরা ভেতরে ঘুমিয়ে ছিলেন। ফলে হতাহতদের বেশিরভাগই শ্রমিক।

ফায়ার সার্ভিস কর্মকর্তা সুনীল চৌধুরী জানান, কারখানাটি থেকে এখন পর্যন্ত ৪৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আরো ৫০ জনকে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় দুইটি হাসপাতালে চিকিৎসা পাঠানো হয়েছে। অগ্নিদগ্ধ ২০ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

তিনি আরও জানান, আগুন নিয়ন্ত্রণে আসার পর ফায়ার সার্ভিসের ১৫টি গাড়ি উদ্ধার কাজ করছে। এখনই অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির বিষয়ে স্পষ্ট করে কিছু বলা যাচ্ছে না।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ