শনিবার, ২২ আগস্ট ২০২৬ ।। ৭ ভাদ্র ১৪৩৩ ।। ৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কাবুলে পতনের ৫ বছর পর ‘সন্ত্রাসবিরোধী যুদ্ধের’ ভূত এখন পশ্চিমাদেরই ঘরে জ্বালানি তেল-গ্যাস সংকট ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে যুব মজলিসের মানববন্ধন কুরআন উপহার পেয়ে জার্মান নাগরিকের ইসলাম গ্রহণ মহারাষ্ট্রের নতুন আইনে আপত্তি মাওলানা মাহমুদ মাদানীর এক হতে না পারার খেসারত কি দিচ্ছে হেফাজত-জমিয়ত? আল-আমিন— সবার বিশ্বাসের মানুষ নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলের কাছে হেফাজতের প্রত্যাশা জনপ্রত্যাশাকে গুরুত্ব দিয়ে রাষ্ট্র পরিচালনা করুন: পীর সাহেব চরমোনাই রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে তেলাওয়াত করা আয়াতের বার্তা কী? ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা ক্লিনিক বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

জম্মু-কাশ্মীর নিয়ে মার্কিন কংগ্রেসে নতুন বিল উত্থাপন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জম্মু ও কাশ্মীর ইস্যুতে নতুন প্রস্তাব তোলা হল মার্কিন কংগ্রেসে। শুক্রবার প্রতিনিধি পরিষদে প্রস্তাবিত দ্বিদলীয় বিলে ভারত সরকারকে উপত্যকায় গণগ্রেফতার বন্ধের আহ্বান জানানো হয়।

রিপাবলিকান নেতা স্টিভ ওয়াটকিনস এবং ভারতীয় বংশোদ্ভূত মার্কিন ডেমোক্র্যাট নেতা প্রমিলা জয়পাল একযোগে প্রস্তাব করেন ৭৪৫ নম্বর রেজ্যুলেশনটি। যাতে ইন্টারনেট সংযোগ পুনঃস্থাপনের আহ্বান জানানো হয়। বলা হয়, কোণঠাসা পরিস্থিতিতে সীমান্তে বাড়ছে সন্ত্রাসবাদের ঝুঁকি।

রেজ্যুলশনে জানানো হয়, কেন্দ্রীয় সরকারের ইচ্ছেমাফিক উপত্যকায় ধরপাকড়, বেসামরিক বাসিন্দাদের ওপর নিরাপত্তা বাহিনীর ব্যবহার এবং মতপ্রকাশের স্বাধীনতার ওপর হস্তক্ষেপের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র।

অবিলম্বে সাবেক তিন মুখ্যমন্ত্রীসহ কয়েক হাজার মানুষের মুক্তি দেওয়ার আহ্বান জানান আইনপ্রণেতারা। মার্কিন কংগ্রেসে জম্মু ও কাশ্মীর বিষয়ক তৃতীয় রেজ্যুলেশন এটি।

৫ আগস্ট, নির্বাহী ক্ষমতাবলে সংবিধানের ৩৭০ নম্বর ধারা বিলোপ করেন ভারতের প্রেসিডেন্ট। একইসাথে, মুসলিম অধ্যুষিত রাজ্যটিকে ভেঙ্গে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা হয়। সূত্র: এনডিটিভির

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ