মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ।। ৩ কার্তিক ১৪৩৩ ।। ৯ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের সব ফাজিল-কামিল মাদ্রাসার কমিটি বাতিল ফ্রান্সে সহিংসতা নিয়ন্ত্রণে কারফিউ চাইলেন প্রধানমন্ত্রী আলিম পরীক্ষা ২০২৮, নম্বর বণ্টনসহ নতুন সিলেবাস প্রকাশ বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন যেসব ঝুঁকি রয়েছে ঠাকুরগাঁওয়ে হাতপাখার প্রচার রিকশা ভাঙচুর, দোষীদের গ্রেপ্তারের দাবি দিল্লির রেসকোর্স মসজিদ ও কবরস্থান রক্ষার দাবি জমিয়তে উলামায়ে হিন্দের ‘সমাজে নৈতিকতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ইমামদের ভূমিকা গুরুত্বপূর্ণ’ ‘মাওলানা হাবীবুর রহমানের ভূমিকা বাংলাদেশের ইসলামি আন্দোলনের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে’ ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৪ জনের, হাসপাতালে ভর্তি ১৮৫১ বাচ্চাদের দুষ্টুমি কমাতে কোরআন-হাদিসের আমল ও করণীয়

দুই বছরে যুক্তরাষ্ট্রে উবারে ৫৯৮১ যৌন নিপীড়নের ঘটনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্রে উবারে ২০১৭ ও ২০১৮ সালে প্রায় পাঁচ হাজার ৯৮১টি যৌন নিপীড়নের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির অ্যাপ ভিত্তিক রাইড শেয়ারিং কোম্পানিটি।

গত বৃহস্পতিবার উবারের প্রকাশ করা সেফটি রিপোর্টে এই তথ্য জানানো হয়েছে। এসব যৌন নিপীড়নের ঘটনার মধ্যে আছে ৪৬৪টি ধর্ষণের ঘটনা।

এ রিপোর্টে অ্যাপ ভিত্তিক রাইড শেয়ারিং কোম্পানিটি মোট রাইডের সংখ্যার সঙ্গে যৌন নিপীড়নের সংখ্যা তুলনা করেছে। কোম্পানিটির মতে, অপ্রীতিকর ঘটনা ছাড়াই ৯৯.৯ শতাংশ রাইড সম্পন্ন হয়েছে।

দেশটির মোট হত্যার সংখ্যার সঙ্গেও যৌন নিপীড়নের সংখ্যা তুলনা করেছে উবার। এই রিপোর্টে অভিযোগকারী ও অভিযুক্তের বক্তব্য অন্তর্ভুক্ত করে দাবি করা হয়েছে যে ৪৫ শতাংশ ঘটনায় অভিযুক্তকে জবাবদিহি করা হয়েছে।

এতে আরও বলা হয়েছে, ড্রাইভারদের তাদের অভিজ্ঞতাগুলো জানানোর অধিকার আছে। এগুলো উবারকে সিদ্ধান্ত নিতে সাহায্য করে। তাই তাদের পক্ষে অবস্থান নেয়া উবারের দায়িত্ব।

উবারের এই রিপোর্ট অনুসারে, ৯২ শতাংশ ধর্ষণের ঘটনায় রাইডার ভুক্তভোগী ছিলেন। অন্যদিকে ড্রাইভাররা ভুক্তভোগী ছিলেন সাত শতাংশ ধর্ষণের ঘটনায়।

সম্মতি ছাড়া চুমো খাওয়া ও স্পর্শ করা এবং ধর্ষণের চেষ্টাকেও যৌন নিপীড়ন হিসেবে উল্লেখ করা হয়েছে যুক্তরাষ্ট্রের অ্যাপ ভিত্তিক রাইড শেয়ারিং কোম্পানিটির এই রিপোর্টে।

উবারের এই ৮৪ পৃষ্ঠার রিপোর্টে ২০১৯ সালের ৩১ অক্টোবরের আগের ঘটনাও অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রতি দুই বছর পর একটি সেফটি রিপোর্ট প্রকাশ করার পরিকল্পনার কথা জানিয়েছে কোম্পানিটি। সূত্র: সিএনএন

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ