শুক্রবার, ২১ আগস্ট ২০২৬ ।। ৬ ভাদ্র ১৪৩৩ ।। ৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী না দেওয়ার আহ্বান সম্মিলিত উলামা মাশায়েখ বাংলাদেশের ধুপখোলা মাঠে দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) মহাসম্মেলন আগামীকাল আল-আমিন—সবার বিশ্বাসের মানুষ নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন ড. ইউনূস সারাদেশে টানা ৫ দিন বজ্রবৃষ্টির আভাস ‎আগামীকাল নগর সম্মেলন সফল করার আহ্বান ইসলামী আন্দোলনের মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন ‘রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিয়ে বিরোধীদল সংবিধানকে স্বীকৃতি দিয়েছে’ গ্যাস-বিদ্যুৎ-জ্বালানি সংকট নিরসনে কার্যকর পদক্ষেপের দাবি ইসলামী আন্দোলনের আওয়ার ইসলামের আয়োজনে হাতের লেখা প্রশিক্ষণ কোর্স শুরু কাল

মুসলিমদের কোনও দেশ নেই: মেহবুবা মুফতির মেয়ে ইলতিজা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সম্প্রতি ভারতের মন্ত্রিসভায় পাশ হওয়া নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জম্মু-কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির মেয়ে সানা ইলতিজা। তিনি বলেন, 'ভারত মুসলিমদের দেশ নয়।' মুসলিম সম্প্রদায়ের মানুষদের কোনঠাসা করতেই বিজেপি সরকার এই বিতর্কিত বিল পাশ করেছে।

বুধবার ভারতের মন্ত্রিসভায় এই বিল পাশ করার পর পরই পিপলস ডেমোক্রেটিক পার্টির প্রধান মেহবুবা মুফতির টুইটারে এসব কথা লেখেন ইলতিজা।

গত ৫ আগষ্ট ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের বিশেষ সুবিধা সংবিধান থেকে বাতিল করে বিজেপি সরকার। ওই দিনই আটক করা হয় মেহবুবা মুফতিকে। এরপর থেকে তার টুইটার অ্যাকাউন্টটি পরিচালান করছেন ইলিতজা।

টুইট বার্তায় তিনি লেখেন, 'ভারত সরকারের উদ্দেশ্য পরিষ্কার এবং অশুভ। তারা দেশের একমাত্র মুসলিম অধ্যুষিত রাজ্যের জনতত্ত্ব বদলে নিতে চায়। মুসলিমদের শক্তি এতটাই তারা খর্ব করে দিতে চায় যাতে তারা নিজেদের দেশেই দ্বিতীয় শ্রেণির নাগরিক হয়ে থাকে। আসলে মুসলিমদের কোনো দেশ নেই।’

উল্লেখ্য, বুধবার দেশটির কেন্দ্রিয় মন্ত্রিসভায় নাগরিক সংশোধনী বিল পাশ করে বিজেপি সরকার। বিলে বলা হয়, বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে যেসব অমুসলিমরা (হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, জৈন্য ও পার্সি) ভারতে শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছেন, তাদের নাগরিকত্ব দেবে দেশটির সরকার। তবে মুসলিমদের ব্যাপারে কোন সিদ্ধান্ত নেয়া হয়নি।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ