শুক্রবার, ২১ আগস্ট ২০২৬ ।। ৬ ভাদ্র ১৪৩৩ ।। ৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী না দেওয়ার আহ্বান সম্মিলিত উলামা মাশায়েখ বাংলাদেশের ধুপখোলা মাঠে দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) মহাসম্মেলন আগামীকাল আল-আমিন—সবার বিশ্বাসের মানুষ নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন ড. ইউনূস সারাদেশে টানা ৫ দিন বজ্রবৃষ্টির আভাস ‎আগামীকাল নগর সম্মেলন সফল করার আহ্বান ইসলামী আন্দোলনের মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন ‘রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিয়ে বিরোধীদল সংবিধানকে স্বীকৃতি দিয়েছে’ গ্যাস-বিদ্যুৎ-জ্বালানি সংকট নিরসনে কার্যকর পদক্ষেপের দাবি ইসলামী আন্দোলনের আওয়ার ইসলামের আয়োজনে হাতের লেখা প্রশিক্ষণ কোর্স শুরু কাল

'দেশের সুরক্ষায় যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত পাক সেনাবাহিনী'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানের প্রতিরক্ষা ও সুরক্ষার জন্য যেকোনো চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া এবং তা মুকাবিলা করার জন্য পাক-সেনাবাহিনী প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ভাওলপুর সেনাপ্রশিক্ষণ মহড়া-কেন্দ্রে আয়োজিত একটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

উর্দু গণমাধ্যম ডেইলি জং পাক-সেনাবাহিনীর জনসংযোগ বিভাগের (আইএসপিআর) সূত্রে জানায়, সৈন্যদের ট্রান্সফ্রন্টিয়ার হামলার প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শনের জন্য সেনাপ্রধান জেনারেল বাজওয়া ভাওয়ালপুর আসেন এবং সৈনিকদের প্রশিক্ষণের ওপর সন্তুষ্টি প্রকাশ করে ওই মন্তব্য করেন তিনি।

মহড়ায় যৌথভাবে প্রশিক্ষণ দিচ্ছেন পাক-সেনাবাহিনীর একদল শক্তিশালী বৈমানিক। একইসঙ্গে সৌদির একদল চৌকস সেনাকর্মকর্তা।

জেনারেল কামার জাভেদ বাজওয়া যৌথ এই মহড়া প্রশিক্ষণ কার্যক্রমের ব্যাপক প্রশংসা করেছেন। বিশেষত সৌদি স্থলবাহিনীর উচ্চ প্রশিক্ষণ তাকে মুগ্ধ করেছে বলেও জানান জেনারেল বাজওয়া।

ডেইলি জং অবলম্বনে বেলায়েত হুসাইনের অনুবাদ

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ