শুক্রবার, ২১ আগস্ট ২০২৬ ।। ৬ ভাদ্র ১৪৩৩ ।। ৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী না দেওয়ার আহ্বান সম্মিলিত উলামা মাশায়েখ বাংলাদেশের ধুপখোলা মাঠে দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) মহাসম্মেলন আগামীকাল আল-আমিন—সবার বিশ্বাসের মানুষ নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন ড. ইউনূস সারাদেশে টানা ৫ দিন বজ্রবৃষ্টির আভাস ‎আগামীকাল নগর সম্মেলন সফল করার আহ্বান ইসলামী আন্দোলনের মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন ‘রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিয়ে বিরোধীদল সংবিধানকে স্বীকৃতি দিয়েছে’ গ্যাস-বিদ্যুৎ-জ্বালানি সংকট নিরসনে কার্যকর পদক্ষেপের দাবি ইসলামী আন্দোলনের আওয়ার ইসলামের আয়োজনে হাতের লেখা প্রশিক্ষণ কোর্স শুরু কাল

সিরিয়ার আলেপ্পোয় গোলাবর্ষণে নিহত ১০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাশিয়া বলেছে, সিরিয়ার উত্তরাঞ্চলীয় আলেপ্পো প্রদেশে উগ্র সন্ত্রাসীদের গোলাবর্ষণে অন্তত ১০ জন নিহত হয়েছে যাদের বেশিরভাগই শিশু। হামলায় এক ডজনেরও বেশি মানুষ আহত হয়েছে।

রুশ রিকনসিলিয়েশন সেন্টারের প্রধান মেজর জেনারেল ইউরি বোরেনকভ গতকাল (বুধবার) জানান, তাল-রিফাত শহরের একটি স্পোর্টস ক্লাবে সন্ত্রাসীরা গোলাবর্ষণ করলে হতাহতের এ ঘটনা ঘটে। রুশ কর্মকর্তা জানান, সন্ত্রাসীরা ১২০ মিলিমিটারের মর্টারের গোলা ব্যবহার করে।

জেনারেল বোরেনকভ বলেন, গোলাবর্ষণে যে ১০ জন নিহত হয়েছে তার মধ্যে একজন নারী, একজন পুরুষ এবং আটটি শিশু রয়েছে। এছাড়া, যে ১৩ জন নিহত হয়েছে তাদের মধ্যে সাতটি শিশু রয়েছে এবং এদের দুজনের অবস্থা আশঙ্কাজনক।

রাশিয়ার সামরিক কর্মকর্তা আরো জানান, গত মঙ্গলবার হায়াতে তাহরির আশ-শাম সন্ত্রাসী গোষ্ঠী আল-ওয়াদিহি শহরের একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

এতে ভবনটি ধ্বংস হয়ে যায় এবং ছয় বছরের একটি শিশু নিহত হয়েছে। এ ঘটনায় শিশুটির মা এবং দুই ভাই আহত হন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ