শুক্রবার, ২১ আগস্ট ২০২৬ ।। ৬ ভাদ্র ১৪৩৩ ।। ৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী না দেওয়ার আহ্বান সম্মিলিত উলামা মাশায়েখ বাংলাদেশের ধুপখোলা মাঠে দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) মহাসম্মেলন আগামীকাল আল-আমিন—সবার বিশ্বাসের মানুষ নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন ড. ইউনূস সারাদেশে টানা ৫ দিন বজ্রবৃষ্টির আভাস ‎আগামীকাল নগর সম্মেলন সফল করার আহ্বান ইসলামী আন্দোলনের মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন ‘রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিয়ে বিরোধীদল সংবিধানকে স্বীকৃতি দিয়েছে’ গ্যাস-বিদ্যুৎ-জ্বালানি সংকট নিরসনে কার্যকর পদক্ষেপের দাবি ইসলামী আন্দোলনের আওয়ার ইসলামের আয়োজনে হাতের লেখা প্রশিক্ষণ কোর্স শুরু কাল

তালেবানের সঙ্গে ফের আলোচনায় বসতে মরিয়া যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আফগানিস্তানে ১৮ বছর ধরে চলা যুদ্ধের অবসান ঘটিয়ে সমঝোতায় পৌঁছাতে আবারও তালেবানের সঙ্গে আলোচনা শুরু করবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা।

যুদ্ধ অবসানের লক্ষ্যে ২০১৮ সালের জুন থেকে দোহায় মার্কিন কর্মকর্তাদের সঙ্গে ধারাবাহিক আলোচনা শুরু করে তালেবান। এ বছরের সেপ্টেম্বরে উভয় পক্ষের আলোচকরা একটি চুক্তির দ্বারপ্রান্তে পৌঁছানোর কথা বললেও পরে তা বাতিল করে দেন ট্রাম্প।

তবে সম্প্রতি দুই পক্ষের বন্দি বিনিময়ের পর চুক্তি নিয়ে নতুন করে আশা দেখা দেয়। সিনিয়র তালেবান কমান্ডাররা জানিয়েছেন, গত সপ্তাহে কাতারে মার্কিন আলোচকদের সঙ্গে তাদের সিরিজ বৈঠক শুরু হয়েছে।

মার্কিন মধ্যস্থতকারী জালমায় খালিজাদ আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানির সঙ্গে দেখা করতে কাবুল পৌঁছেছেন। পররাষ্ট্র দফতর জানায়, সেখান থেকে তিনি কাতারে গিয়ে তালেবান নেতাদের সঙ্গে আলোচনা করবেন।

এর আগে গত ৩ আগস্ট কাতারের রাজধানী দোহায় এ বৈঠক শুরু হয়। বৈঠকে তালেবানের অন্যতম দাবি, দেশটি থেকে মার্কিন সেনাদের প্রত্যাহার করা।

উল্লেখ্য, ২০০১ সালের ১১ সেপ্টেম্বর নিউইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে সন্ত্রাসী হামলার পর থেকে আফগানিস্তানে ১৩ হাজার মার্কিন সেনা অবস্থান করছে। তালেবান চায়, দেশটি থেকে মার্কিন সেনাদের প্রত্যাহার করা হোক। আর যুক্তরাষ্ট্র চায়, সেখানে তাদের সেনা ও মিত্রদের নিরাপত্তা। তবে আফগান সরকারকে মার্কিন পুতুল আখ্যায়িত করে তাদের সঙ্গে আলোচনায় বরাবরই অস্বীকৃতি জানিয়ে আসছে তালেবান।

-এএ/আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ