মিযানুর রহমান জামীল ।।
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেইট। ১১ জনের একটি কাফেলা। লেখকদের জাতীয় সংগঠন বাংলাদেশ ইসলামী লেখক ফোরামের নির্বাহী কমিটির সদস্য সবাই। আমাদের গন্তব্য সৈকতের শহর কক্সবাজার। প্রতি বছর ফোরামের উদ্যোগে একদিনের একটি সফর হয়।
সেখানে আমাদের নির্বাহী কমিটির সদস্যদের ব্যস্ত থাকতে হয় আয়োজন নিয়ে। উপভোগের খুব একটা সুযোগ থাকে না। এজন্য একটু রিফ্রেস হতে প্রতি বছর আমরা নির্বাহী কমিটির সদস্যরা একসঙ্গে ঢু মারি কোথাও। তবে সফরের পাশাপাশি আমাদের সাংগঠনিক কর্মসূচিও বাস্তবায়ন হয়ে যায়।
১৩ নভেম্বর ২০১৯। ঘড়ির কাঁটায় তখন রাত ১০টা। আমাদের গাড়ি মেয়র হানিফ ফ্লাইওভার হয়ে ছুটে চলল ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ধরে।
আমাদের সফরসঙ্গী হিসেবে আছেন সাবেক সভাপতি মুফতি এনায়েতুল্লাহ, বর্তমান সভাপতি জহির উদ্দিন বাবর; সহসভাপতি কাজী আবুল কালাম সিদ্দীক, সাধারণ সম্পাদক মুনীরুল ইসলাম, সহসাধারণ সম্পাদক আতাউর রহমান খসরু, সহসাংগঠনিক সম্পাদক আবুল কালাম আনছারী, প্রশিক্ষণ সম্পাদক শামসুদ্দীন সাদী, জাতীয় ও আন্তর্জাতিক সম্পাদক সাদ আবদুল্লাহ মামুন, আইন ও সমাজকল্যাণ সম্পাদক নকীব মাহমুদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ওমর ফারুক মজুমদার, নির্বাহী সদস্য হাসান আল মাহমুদ ও আমি মিযানুর রহমান জামীল। এতোগুলো পরিচিতমুখ লেখকের সঙ্গে সফরের মজাই আলাদা!
ইতোমধ্যে সফরের আমির নির্বাচিত হয়ে গেলেন আমাদের ‘সবার দাদা’ খ্যাত মুফতি এনায়েতুল্লাহ। আর সভাপতি জহির উদ্দিন বাবর থাকলেন সার্বিক তত্ত্বাবধানে। সফরের ম্যানেজার শামসুদ্দীন সাদী ভাই কমলা, চিপসসহ বিভিন্ন খাবার আগেই গাড়িতে এনে রাখেন। খাবার, গল্প আর মজার খুঁনসুঁটির মধ্য দিয়ে ফাঁকা মহাসড়কে শাঁ শাঁ করে এগিয়ে চলল আমাদের গাড়ি।
এর মধ্যেই ফোরামের সাধারণ সম্পাদক মুনীর ভাই সবাইকে নিয়ে একটি দারুণ ছড়া লিখে ফেললেন। ফেসবুকে পোস্টও করলেন। ছড়াটি ছিল প্রাণযুক্ত, পানমুক্ত। কারণ আমাদের গাড়ির পানখোর ড্রাইভার ছড়ায় স্থান পাননি। আমরা তখন চট্টগ্রামের সীতাকুণ্ডে। এর মধ্যে কেউ কেউ ঘুমের ঘোরে হারিয়ে গেলেন।

কর্ণফুলি পেরিয়ে আমাদের গাড়ি পটিয়ার কাছাকাছি একটি জায়গায় এসে থামল। রাত তখন তিনটা পেরিয়ে চারটার কাঁটায়। কারও কারও ক্ষুধা পেয়েছে। তবে রাস্তার পাশের হোটেলের খাবারের যে অবস্থা তাতে তেমন রুচি হলো না কারও। তবে হালকা শাঁসযুক্ত ডাবে হুমড়ি খেয়ে পড়লেন সবাই।
কক্সবাজারের কাছাকাছি এসে আমরা একটি মসজিদে জামাতের সঙ্গে ফজরের নামাজ আদায় করি। আমরা যখন সৈকতের শহরে পৌঁছি ততক্ষণে সকালের নরম আলো পরম মমতায় তার পরশ বুলাচ্ছে মায়াবি এই শহরে। একটি মোটেল আগেই বুকিং দেয়া ছিল। প্রতি রুমে তà¦