শুক্রবার, ২১ আগস্ট ২০২৬ ।। ৫ ভাদ্র ১৪৩৩ ।। ৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী না দেওয়ার আহ্বান সম্মিলিত উলামা মাশায়েখ বাংলাদেশের ধুপখোলা মাঠে দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) মহাসম্মেলন আগামীকাল আল-আমিন—সবার বিশ্বাসের মানুষ নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন ড. ইউনূস সারাদেশে টানা ৫ দিন বজ্রবৃষ্টির আভাস ‎আগামীকাল নগর সম্মেলন সফল করার আহ্বান ইসলামী আন্দোলনের মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন ‘রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিয়ে বিরোধীদল সংবিধানকে স্বীকৃতি দিয়েছে’ গ্যাস-বিদ্যুৎ-জ্বালানি সংকট নিরসনে কার্যকর পদক্ষেপের দাবি ইসলামী আন্দোলনের আওয়ার ইসলামের আয়োজনে হাতের লেখা প্রশিক্ষণ কোর্স শুরু কাল

কাতারের আমিরকে দাওয়াত দিলেন সৌদি বাদশা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি বাদশা সালমান বিন আব্দুল আজিজ আগামী সপ্তাহে অনুষ্ঠিতব্য চল্লিশতম জিসিসি সম্মেলনে উপস্থিতির জন্য কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানিকে দাওয়াত নামা পাঠিয়েছেন৷ কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ আব্দুর রাহমান আল থানি বিষয়টি নিশ্চিত করেছেন৷

তিনি বলেন, সৌদি কর্তৃক অবরোধ চলাকালীন বাদশা সালমান বিন আব্দুল আজিজ স্বাক্ষরিত একটি চিঠি আমাদের হস্তগত হয়ছে৷ কিন্তু দোহা থেকে এটি অনুমোদিত হবে কি না সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি৷

২০১৭ সালের জুনে উগ্রবাদে সহায়তার অভিযোগ তুলে সৌদি আরব কাতার অবরোধ করে৷ অবশ্য কাতার তা অস্বীকার করে৷

ইতোমধ্যে কাতারে অনুষ্ঠিতব্য এক আঞ্চলিক ফুটবল টোর্নামেন্টে অবরোধ করা তিন রাষ্ট্র অংশ গ্রহণ করবে বলে নিশ্চিত করেছে৷ আগামী বৃহস্পতিবারে সৌদি আরব এই টোর্নামেন্টের সেমি ফাইনালে অংশ গ্রহণ করবে৷

উপসাগরীয় সহযোগিতামূলক পরিষদের (Gulf Cooperation Council সংক্ষেপে জিসিসি) অন্তর্ভুক্ত দেশগুলো হলো বাহরাইন, কুয়েত, ওমান কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত৷

গেল বছর রিয়াদে অনুষ্ঠিত জিসিসি সম্মেলনে কাতারের প্রতিনিধিত্ব করেছিলেন দেশটির সাবেক পররাষ্ট্র মন্ত্রী সুলতান বিন সাদ আল মুরাইখি৷

আল-জাজিরা থেকে ওমর আলফারুকের অনুবাদ

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ