শুক্রবার, ২১ আগস্ট ২০২৬ ।। ৫ ভাদ্র ১৪৩৩ ।। ৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী না দেওয়ার আহ্বান সম্মিলিত উলামা মাশায়েখ বাংলাদেশের ধুপখোলা মাঠে দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) মহাসম্মেলন আগামীকাল আল-আমিন—সবার বিশ্বাসের মানুষ নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন ড. ইউনূস সারাদেশে টানা ৫ দিন বজ্রবৃষ্টির আভাস ‎আগামীকাল নগর সম্মেলন সফল করার আহ্বান ইসলামী আন্দোলনের মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন ‘রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিয়ে বিরোধীদল সংবিধানকে স্বীকৃতি দিয়েছে’ গ্যাস-বিদ্যুৎ-জ্বালানি সংকট নিরসনে কার্যকর পদক্ষেপের দাবি ইসলামী আন্দোলনের আওয়ার ইসলামের আয়োজনে হাতের লেখা প্রশিক্ষণ কোর্স শুরু কাল

এনআরসি আসলে বিজেপির ‘রাজনৈতিক চাল’: মমতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এনআরসি নিয়ে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বক্তব্যের তীব্র সমালোচনা করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘এটা আসলে বিজেপির একটি রাজনৈতিক চাল।’

মঙ্গলবার মমতার বরাত দিয়ে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ‘দেশে বাসকারী সমস্ত ব্যক্তিই বৈধ নাগরিক, জাত ও ধর্মের ভিত্তিতে কখনোই নাগরিক তালিকা তৈরি হতে পারে না।’

এর আগে ঝাড়খণ্ডের এক জনসভায় বিজেপি প্রধান অমিত শাহ বলেন, ২০২৪ সালের মধ্যে গোটা দেশের (ভারত) নাগরিকপঞ্জিকরণ হবে, আগামী লোকসভা নির্বাচনের আগেই দেশ থেকে প্রতিটি অনুপ্রবেশকারীকে বহিষ্কার করা হবে।

মমতা বলেন, আমরা এ রাজ্যে কখনোই নাগরিকপঞ্জিকরণের (এনআরসি) অনুমতি দেবো না। আপনি কখনোই বর্ণ ও ধর্মের ভিত্তিতে এনআরসি প্রয়োগ করতে পারেন না। এনআরসি আসলে বিজেপির রাজনৈতিক চাল। এটি কখনোই বাস্তবায়িত হওয়া সম্ভব নয়।

ওরা (বিজেপি) রাজনৈতিক ভাষণ দিতে ব্যস্ত, তবে আমাদের কিছুতেই ওদের ফাঁদে পড়লে চলবে না। এ দেশে বসবাসকারী সমস্ত মানুষই বৈধ নাগরিক এবং কেউ তাদের এ নাগরিকত্ব কেড়ে নিতে পারে না,’ যোগ করেন তিনি।

বিজেপির কট্টোর সমালোচনাকারী মমতা ভাষ্য, এনআরসির প্রতি তার বিরোধিতা কেবল রাজনীতির জন্যে নয়, মানবিক কারণেও তিনি এর বিরোধিতা করছেন।

তিনি বলেন, একজন ব্যক্তি যিনি গত কয়েক দশক ধরে এই দেশে বাস করছেন, আপনি কীভাবে তাকে হঠাৎ করে বিদেশি ঘোষণা করতে পারেন? এটা একেবারেই গ্রহণযোগ্য নয়। প্যান ইন্ডিয়া এনআরসি কখনই বাস্তবে রূপান্তরিত হবে না।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ