শুক্রবার, ২১ আগস্ট ২০২৬ ।। ৫ ভাদ্র ১৪৩৩ ।। ৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী না দেওয়ার আহ্বান সম্মিলিত উলামা মাশায়েখ বাংলাদেশের ধুপখোলা মাঠে দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) মহাসম্মেলন আগামীকাল আল-আমিন—সবার বিশ্বাসের মানুষ নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন ড. ইউনূস সারাদেশে টানা ৫ দিন বজ্রবৃষ্টির আভাস ‎আগামীকাল নগর সম্মেলন সফল করার আহ্বান ইসলামী আন্দোলনের মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন ‘রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিয়ে বিরোধীদল সংবিধানকে স্বীকৃতি দিয়েছে’ গ্যাস-বিদ্যুৎ-জ্বালানি সংকট নিরসনে কার্যকর পদক্ষেপের দাবি ইসলামী আন্দোলনের আওয়ার ইসলামের আয়োজনে হাতের লেখা প্রশিক্ষণ কোর্স শুরু কাল

আফগানিস্তানে জাপানি এনজিওর গাড়িতে হামলা: নিহত ৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আফগানিস্তানের জালালাবাদ শহরে একটি জাপানি বেসামরিক সংস্থার (এনজিও) গাড়িতে অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় ছয় জন নিহত হয়েছে।

আজ বুধবারের এ হামলায় এনজিওটির প্রধান ড. টেটসু নাকামুরাও নিহত হয়েছেন বলে ঘটনাস্থল নানগারহার প্রদেশের কর্মকর্তারা জানিয়েছেন।

হামলার পর বন্দুকধারীরা ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় বলে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন নানগারহার প্রাদেশিক কাউন্সিলের সদস্য সোহরাব কাদেরি।

এখনো পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। আফগান তালেবান এ বন্দুক হামলার সঙ্গে জড়িত ছিল না বলে জানিয়েছেন তালিবানের মুখপাত্র জাবিহউল্লাহ মুজাহিদ।

পিস জাপান মেডিকেল সার্ভিসেসের প্রধান ড. নাকামুরা আফগানিস্তানের কৃষি ও সেচ প্রকল্প পুনর্গঠনের কাজে যুক্ত ছিলেন বলে কাদেরি জানিয়েছেন। অক্টোবরে নাকামুরা আফগানিস্তানের সম্মানসূচক নাগরিকত্বও পেয়েছিলেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ