শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ

তিন ছড়াকারের কলমে শায়খুল হাদিস রহ.

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিন্দা ক্ষোভে তোদের মুখে ছিটাই নাকের ঘি
মুনীরুল ইসলাম

শায়খুল হাদিস! দিলে তুমি প্রভুর ডাকে সাড়া
দীর্ঘ হলো নানুতবি থানবিদের পাড়া।
ফরিদপুরি, বীর হাফেজ্জি গেছেন অনেক আগে
চরমোনাইয়ের পীরের কথাও এখন মনে জাগে।

বেহেশতও তোমায় পেয়ে ভুলছে অনুতাপ
ওই বুখারির সঙ্গে বুঝি করছো খোশালাপ।
তোমায় পেয়ে পেলেন তিনি পূণ্যিরাতের চাঁদ
অনুবাদের জন্য তোমায় জানায় ধন্যবাদ।

এই সে জাতি কেমন করে ভুলতে পারে তোমায়
ভক্তজনের হৃদয়-জমিন পুড়ছে শোকের বোমায়।
‘তিলে তিলে জীবন গড়া’ বুঝিয়ে দিলে তুমি
আজকে দেখি সবার মাঝে জ্ঞানের মরুভূমি।

আন্দোলনের ডাক দেবে কে প্রসারী সুদূর
কে শোনাবে ‘কালা কালা হাদ্দাসানা’র সুর।
শূন্য দরস শূন্য মিছিল শূন্য সমাবেশ
শূন্যতারই রোদে পুড়ছে আমার সারাদেশ।

ক্ষণে ক্ষণে উতলে উঠে মনে শোকের ঢেউ
এ শূন্যতা করবে পূরণ- আছে এমন কেউ?
এমন মানুষ জঙ্গি হলে তোরা তবে কী
নিন্দা ক্ষোভে তোদের মুখে ছিটাই নাকের ‘ঘি’।


তোমার মতো লোক দেখি না
নকীব মাহমুদ

এই শহরে তোমার মতো লোক দেখি না
স্বপ্নভরা চোখ দেখি না
স্বজন হারার শোক দেখি না
গাল ভরা নেই হাসি
ও হাদিসের চাষি!
এই শহরে তোমায় ছাড়া-
সত্যকথা বলতে কারো ঝোঁক দেখি না
এই শহরে তোমার মতো লোক দেখি না।


পাইনা দেখা আর
জাবির মাহমুদ

একটা সময় মুগ্ধ হতে বন লাগে নি
ক্ষণ লাগে নি
কাব্যলেখায় কল্পলোকের ঢেউ লাগে নি

কেউ লাগে নি
দিন তো ছিলোই তার
আহ্ কি চমৎকার!

সেই মানুষও হারিয়ে গেছে
সবকিছুকে ছাড়িয়ে গেছে
পাইনা দেখা আর।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ