শুক্রবার, ২১ আগস্ট ২০২৬ ।। ৫ ভাদ্র ১৪৩৩ ।। ৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী না দেওয়ার আহ্বান সম্মিলিত উলামা মাশায়েখ বাংলাদেশের ধুপখোলা মাঠে দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) মহাসম্মেলন আগামীকাল আল-আমিন—সবার বিশ্বাসের মানুষ নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন ড. ইউনূস সারাদেশে টানা ৫ দিন বজ্রবৃষ্টির আভাস ‎আগামীকাল নগর সম্মেলন সফল করার আহ্বান ইসলামী আন্দোলনের মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন ‘রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিয়ে বিরোধীদল সংবিধানকে স্বীকৃতি দিয়েছে’ গ্যাস-বিদ্যুৎ-জ্বালানি সংকট নিরসনে কার্যকর পদক্ষেপের দাবি ইসলামী আন্দোলনের আওয়ার ইসলামের আয়োজনে হাতের লেখা প্রশিক্ষণ কোর্স শুরু কাল

ইরানে বিক্ষোভে গুলি, নিহত ২০৮

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরানে বিক্ষোভ ও সংঘর্ষে এখন পর্যন্ত কমপক্ষে ২০৮ জন নিহত হয়েছে। তেলের দাম বৃদ্ধিকে কেন্দ্র করে বিক্ষোভ শুরু হলেও পরে তা সহিংসতায় রূপ নেয় বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

গত সোমবার (২ ডিসেম্বর) মানবাধিকার সংগঠনটির তরফ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, নিহতের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে।

কিন্তু অ্যামনেস্টির তথ্য প্রত্যাখ্যান করেছে ইরান। তবে দেশটির তরফ থেকেও হতাহতের প্রকৃত সংখ্যা নিশ্চিত করা হয়নি। অ্যামনেস্টির এক বিবৃতিতে বলা হয়, তারা বেশ কিছু ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে দেখেছে যে, নিরাপত্তাবাহিনী নিরস্ত্র বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি ছুড়ছে।

হতাহতদের পরিবারকে মিডিয়ার কাছে কোনো তথ্য না জানানোরও হুমকি দেয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এমনকি নিহতদের শেষকৃত্যেরও অনুমতি দেয়া হয়নি।

-ওএএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ