বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সংসার ভাঙার আগে শতবার ভাবুন, সংশোধনেই সমাধান:  শায়খ আহমাদুল্লাহ আল-আকসায় ইহুদিদের প্রার্থনার অনুমতি দিচ্ছে ইসরায়েল! দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’

রংপুরে পিপড়ার বাসা থেকে ৩দিনের নবজাতক উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রংপুরে পিঁপড়ার বাসার ওপর পড়ে ছিলো মাত্র ৩ দিন বয়সী শিশুটি। পিঁপড়ার কামড় খেয়ে চিৎকার করে কাঁদছিলো সে।

অবশেষে তাকে উদ্ধার করে পুলিশি হেফাজতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইতিমধ্যে শিশুটিকে দত্তক নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করে একাধিক পরিবার আবেদনপত্র পেশ করেছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রবিবার সকাল ৭টার দিকে রংপুর মহানগরীর হাজ্বীরহাট থানাধীন রংপুর-দিনাজপুর মহাসড়কে হাজ্বী ক্যাম্পের বিপরীতে আরমান কোল্ড স্টোরেজের সামনে একটি সাইনবোর্ডের নিচে পিপড়ার বাসার ওপর একটি নবজাতককে ক্রন্দনরত অবস্থায় দেখে এলাকাবাসী তাকে উদ্ধার করে।

পরে শিশুটিকে হাজিরহাট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। নবজাতককে থানায় নেওয়া হলে অনেকে দেখার জন্য থানায় ভিড় জমায়। অনেকে শিশুটিকে দত্তক নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করে।

পরে নবজাতককে রমেক হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসায় কিছুটা সুস্থ হলে তাকে বিকেলে রংপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১-এ পাঠানো হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ