সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
বাংলাদেশসহ ৫ দেশে শক্তিশালী ভূমিকম্প হজ মৌসুমে সেবা দিয়েছেন মক্কা মিউনিসিপ্যালিটির ৯ হাজারের বেশি স্বেচ্ছাসেবক পুকুরে ডুবে মাদরাসার হিফজ বিভাগের দুই শিক্ষার্থীর মৃত্যু ইস্তাম্বুলে তৃতীয় বৈশ্বিক ইসলামি অর্থনীতি সম্মেলন অনুষ্ঠিত ৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান?

মসজিদে তালা, বেলজিয়াম প্রবাসী বাংলাদেশিদের প্রতিবাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বেলজিয়ামের এন্টারপেন শহরে মসজিদ বন্ধ করে দিয়েছে পুলিশ। এর প্রতিবাদে সভা করেছে বাংলাদেশ কমিউনিটি এন্টারপেনবাসী।

জানা গেছে, প্রবাসী বাঙালি ও ব্যবসায়ীরা ২০০১ সালে মসজিদটি নিমার্ণ করেন। এটাতে প্রায় ১৮ বছর ধরে এন্টারপেন শহরের বিভিন্ন দেশের মুসল্লিরা নামাজ আদায় করেন।

গত ২২ নভেম্বর শুক্রবার অভিযোগের ভিত্তিতে এন্টারপেন মহানগরী পুলিশ মসজিদটি বন্ধ করে দেয়।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন আলী নূর শামীম, তছু মিয়া, বাদল আহমেদ, আহমেদ শামীম (ত্রিপুরা) ও গোলাম নবী শ্যামল।

বক্তারা বলেন, শত শত মুসল্লি জুম্মার নামাজ না পড়ে ফিরে যান এবং ক্ষোভ প্রকাশ করেন। সবাই এই মসজিদ বন্ধের সুষ্ঠু বিচার দাবি করেন এবং শিগগিরই মসজিদ খুলে দেয়ার জোর দাবি জানান।

এসময় আরও উপস্থিত ছিলেন আহমেদ মিঠু, রুবেল, শহিদুল হক, রুবেল, মাসুম পারভেজ, শহিদুল্লা, তাহের খান, আনোয়ার পাটওয়ারী, সুমন, আশিক আহাম্মেদ, আসিফ প্রমুখ।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ