শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ

'কিংবদন্তির কথা বলছি' বইয়ের মোড়ক উন্মোচন ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সময়ের প্রতিশ্রুতিশীল তরুণ লেখক আহামাদ সাব্বির রচিত 'কিংবদন্তির কথা বলছি' বইয়ের মোড়ক উন্মোচন ও সাহিত্য আড্ডা শুক্রবার সন্ধ্যায় বাইতুল মোকাররম মসজিদের দক্ষিণ চত্বরে অনুষ্ঠিত হয়েছে।

লেখক ইমরান রাইহানের সঞ্চালনায় অনুষ্ঠিত আড্ডায় উপস্থিত ছিলেন, লেখক ও অনুবাদক কাজী আবুল কালাম সিদ্দীক, লেখক ও সম্পাদক আবদুল্লাহ আল মাসউদ, তরুণ অনুবাদক মানসূর আহমাদ, ইফতেখার জামিল, সালমান মোহাম্মাদ প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতেই আয়োজকের পক্ষ থেকে স্বাগত বক্তব্য রাখেন, 'কিংবদন্তির কথা বলছি' বইয়ের লেখক আহমাদ সাব্বির৷ স্বাগত বক্তব্যে তিনি নাশাত পাবলিকেশনের মতন একটি নতুন প্রকাশনের আহ্বানে এতো মানুষের স্বতস্ফূর্ত অংশগ্রহণের জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং নাশাত পাবলিকেশন ও লেখকের এগিয়ে চলার পথে তারা এভাবেই পাশে থাকবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

বইটি কিনতে ক্লিক করুন 

প্রসঙ্গত, 'কিংবদন্তির কথা বলছি' মাওলানা মুহিউদ্দিন খান রহ.-এর বর্ণাঢ্য জীবনের গল্পভাষ্য৷ অনুষ্ঠিত আড্ডায় আলোচকরা মাওলানা খানের জীবন ও কর্মের নানা দিক নিয়ে আলোচনা করেন৷

সবশেষে লেখক নিজেকে উপস্থিত করেন পাঠকের কাঠগড়ায়৷ তারা বইটি সম্পর্কে লেখককে নানা ধরনের প্রশ্ন করেন এবং তিনি সেসব প্রশ্নের গোছালো উত্তর প্রদান করেন৷

লেখক আহমাদ সাব্বিরের সাথে পাঠকের আলাপচারিতার মূল বক্তব্য ছিল— ইসলামকে উপজীব্য করে এ দেশে যারা বাংলা ভাষায় লেখালেখির চর্চা করে যাচ্ছেন তাদের পেছনে মাওলানা খানের অনস্বীকার্য অবদান রয়েছে; দায় রয়েছে৷ সেই দায় থেকেই এবং তার প্রতি হৃদয়ের সুপ্ত ভালোবাসা থেকেই প্রথম কাজটি মাওলানা খানকে নিয়ে করা৷ তা ছাড়া নতুন প্রজন্মের কাছে তার বর্ণাঢ্য জীবন কিছুটা নতুন ও আধুনিক আঙ্গিকে উপস্থাপন করাও এ গ্রন্থের উদ্দেশ্য৷

মাওলানা খান যে বিস্তৃত জীবন কাটিয়ে গেছেন সেটা নিয়ে লিখলে তো হাজার পৃষ্ঠা হবার কথা— পাঠকের এমন এক প্রশ্নের জবাবে লেখক বলেন, অবশ্যই৷ তবে আমি লেখকের সংগ্রামী জীবনের প্রারম্ভিকতার ওপর মূল ফোকাস রেখেছি৷ আর তা ছাড়া এটাতো একটি সূচনা মাত্র৷ আমি বিশ্বাস করি আমার এ কাজে উদ্বুদ্ধ হয়ে পরবর্তীতে কোন তরুণ তাকে নিয়ে হাজার পৃষ্ঠার গ্রন্থ রচনা করবেন এবং সেটা হবারও৷

এক নজরে বই 

বই: কিংবদন্তির কথা বলছি
লেখক: আহমাদ সাব্বির
প্রকাশক: নাশাত পাবলিকেশন
দাম: একশ' আশি টাকা (মুদ্রিত মূল্য)

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ