মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

সর্বদলীয় বৈঠক: যেসব ঘোষণা দিলেন মাওলানা ফজলুর রহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে ক্ষমতাচ্যুত করতে ইসলামাবাদে সর্বদলীয় বৈঠক করেছেন জমিয়তে উলামায়ে ইসলামের প্রধান মাওলানা ফজলুর রহমান। বিরোধী দলগুলোর নেতাদের নিয়ে করা এ বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বক্তব্য প্রদান করেন তিনি।

আজ মঙ্গলবারের এ বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, আজ এখানে বিরোধী সবগুলো দলের নেতা কর্মীরা এখানে উপস্থিত হয়েছেন। সর্বদলীয় বিরোধী দলগুলোর ঐক্যবৈঠক অনুষ্ঠিত হলো। এ ঐক্য আমাদেরকে এ কথা স্পষ্ট করে দিয়েছে, আজ দেশের সরকার ও অবৈধ নির্বাচনের বিরুদ্ধে পুরো দেশ এক কাতারে দাঁড়িয়ে গিয়েছে।

দেশ পরিচালনায় সরকারের অযোগ্যতা, দেশের নানান সমস্যা, অর্থনৈতিক মন্দা, সব সমস্যার সমাধান একমাত্র সরকারের পদত্যাগ আর নতুন করে নির্বাচনের মধ্যেই।

জমিয়তে উলামায়ে ইসলাম প্রধান মাওলান ফজলুর রহমান সর্বদলীয় বৈঠকের পর সংবাদ সম্মেলনে আরো বলেন, আমরা আইনের নীতিকে সর্বোচ্চ পর্যায় রেখে সরকারের বিরুদ্ধে আন্দোলন করবো। নতুন নির্বাচনের জন্য ও দেশের গণতন্ত্রকে রক্ষার জন্য আমরা রাজনৈতিকভাবে সর্বোচ্চ চেষ্টা করবো।

তিনি সর্বদলীয় এ বৈঠকের পর সংবাদ সম্মেলনে আরো বলেন, আমাদের সঙ্গে সাবেক প্রেসিডেন্ট নওয়াজ শরীফ ও শাহাবাজ শরীফ একাত্বতা প্রকাশ করেছেন। যদিও তারা অসুস্থতার জন্য এখানে উপস্থিত হতে পারেননি।

তিনি আরো বলেন, সর্বদলীয় বৈঠক এ সিদ্ধান্ত নিয়েছে, সরকারকে অবৈধ ঘোষণা করে অবিলম্বে নতুন করে নির্বাচন দিতে নিয়ম অনুযায়ী কাজ করবে। এজন্য আমরা তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। সে অনুযায়ী আমরা কাজ করে যাবো।

নরওযেতে কুরাআন অবমাননার বিষয়েও কথা হয়েছে বৈঠকে। তিনি বলেন, এমন গর্হিত কাজ যেনো অন্য কেউ অন্য কোনো দেশে না করতে পারে সেজন্য সরকার যেনো উদ্যোগ নেয় সে বিষয়ে আমরা পদক্ষেপ গ্রহণ করবো।

উল্লেখ্য, এ বৈঠকে অংশ নিয়েছেন, পিপিপি চেয়ারম্যান বিলওয়াল ভুট্টো জারদারি, পিএলএম-এন প্রধান আহসান ইকবাল এবং পাখতুনখাওয়া মিল্লি আওয়ামী পার্টির চেয়ারম্যান মেহমুদ খান আচাকজাইক।

এছাড়া আওয়ামী ন্যাশনাল পার্টি, জমিয়তে উলামায়ে পাকিস্তান ও জামিয়াত আহলে হাদিসসহ আরও তিনটি দলকে সভায় আমন্ত্রণ জানানো হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ