শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ

ময়মনসিংহের মাখযানুল উলূমে লেখক ফোরামের কর্মশালা ২৮ নভেম্বর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ ইসলামী লেখক ফোরামের উদ্যোগে আগামী ২৮ নভেম্বর বৃহস্পতিবার ময়মনসিংহের জামিয়া আরাবিয়া মাখযানুল উলূমে তরুণদের জন্য লেখালেখির বুনিয়াদি কর্মশালা অনুষ্ঠিত হবে। দুপুর আড়াইটা থেকে শুরু হয়ে কর্মশালা চলবে এশা পর্যন্ত।

এ উপলক্ষে সদ্য প্রকাশিত মাওলানা মনজুরুল হক রহ. স্মারকগ্রন্থের পাঠ-আলোচনাও অনুষ্ঠিত হবে।

সভাপতিত্ব করবেন ইত্তেফাকুল উলামা ময়মনসিংহের সভাপতি এবং জামিয়া আরাবিয়া মাখযানুল উলূমের মুহতামিম মাওলানা আব্দুর রাহমান হাফিজ্জী।

প্রধান আলোচক হিসেবে থাকবেন ইসলাম টাইমসের সম্পাদক মাওলানা শরীফ মুহাম্মদ।

কর্মশালায় প্রশিক্ষণ দেবেন বার্তা২৪ ডটকমের বিভাগীয় সম্পাদক মুফতি এনায়েতুল্লাহ, বাংলাদেশ ইসলামী লেখক ফোরামের সভাপতি জহির উদ্দিন বাবর, আওয়ার ইসলাম সম্পাদক হুমায়ুন আইয়ুব এবং বাংলাদেশ ইসলামী লেখক ফোরামের সাধারণ সম্পাদক মুনীরুল ইসলাম।

প্রসঙ্গত, ইসলামী ধারার তরুণ লেখকদের জাতীয় সংগঠন বাংলাদেশ ইসলামী লেখক ফোরাম তরুণদের লেখালেখিতে যোগ্য করে তুলতে ধারাবাহিক বুনিয়াদি কর্মশালার আয়োজন করছে। ইতিমধ্যে ঢাকাসহ বিভিন্ন স্থানে বেশ কয়েকটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আয়োজকরা জানিয়েছেন, পর্যায়ক্রমে দেশের বিভিন্ন স্থানে এই কর্মশালা অনুষ্ঠিত হবে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ