বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১০ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ’ নেত্রকোণা জেলা কমিটি গঠন সম্পন্ন সিঙ্গাপুর থেকে ১ হাজার ৩৫৬ কোটি টাকায় ২ কার্গো এলএনজি কিনছে সরকার দাবি না মানলে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুঁশিয়ারি কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে উত্তাপ খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফনে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান ইসলামী ব্যাংকের এমডি নিয়োগে মনোনয়ন চূড়ান্ত: অর্থমন্ত্রী দেশ চলে ভালোবাসা ও সম্প্রীতিতে, ঘৃণায় নয়: মাওলানা আরশাদ মাদানী বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম, ২ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে আরজাবাদে ছাত্র জমিয়তের নির্বাচিত দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শায়খে চরমোনাইর বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে দেশব্যাপী বিক্ষোভের ডাক

ভারতের রাজস্থানে ভয়াবহ বাস দুর্ঘটনায় নিহত ১২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজস্থান রাজ্যে সড়ক দুর্ঘটনায় এক শিশু ও পাঁচ নারীসহ অন্তত ১২ জন নিহত হয়েছেন।

শুক্রবার দিবাগত মধ্যরাতে এ দুর্ঘটনায় আরও ১০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ কর্মকর্তারা।

নাগুয়ার জেলা পুলিশের ডেপুটি সুপারিনটেনডেন্ট (ডিএসপি) এন.আর. চৌধুরী জানান, দুর্ঘটনায় নিহতরা ভারতের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মহারাষ্ট্র রাজ্যের লাটুর জেলার বাসিন্দা। তারা উত্তরাঞ্চলীয় হরিয়ানা রাজ্যের হিসার জেলার একটি তীর্থস্থান পরিদর্শন করতে যাচ্ছিলেন।

ভারতের স্থানীয় সময় রাত সাড়ে ৩টার দিকে বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাজস্থানের নাগুয়ার জেলার কৃষ্ণগড়-হনুমানগড় মহাসড়কের বিভাজনের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে গেলে হতাহতের ঘটনা ঘটে।

আহত চারজনকে স্থানীয়দের একটি হাসপাতালে ভর্তি করা হয়। গুরুতর আহত অপর ছয়জনকে জয়পুরের একটি বিশেষ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলেও জানান ওই কর্মকর্তা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ