মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের ‘তিন-চার বছরের মধ্যে মসলা জাতীয় পণ্যে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে’  ‘ভারতের মুসলমানরা বাইরের কেউ নন, আমাদেরই ভাই’ ‘স্বপ্নসিঁড়ির’ নাতে রাসুল প্রতিযোগিতা, ওমরাহসহ লক্ষাধিক টাকার পুরস্কার ২০২৭ সালের এসএসসি টেস্ট পরীক্ষার সময়সূচি ঘোষণা মবের অপসংস্কৃতি রোধে সরকার সজাগ রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আজানের জবাব দেওয়ার ফজিলত আনসার-ভিডিপিকে গঠনমূলক কাজে কার্যকর ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

মুসলিম দেশগুলোকে রোহিঙ্গাদের ভাগ করে নেওয়ার প্রস্তাব অর্থমন্ত্রীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গণহত্যার মুখে বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের রোহিঙ্গাদের মুসলিম দেশগুলোকে ভাগাভাগি করে আশ্রয় দেওয়ার প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল।

গতকাল বৃহস্পতিবার তুরস্কের আঙ্কারায় দেশটির ভাইস প্রেসিডেন্ট ফুয়াত ওকতায়ের সঙ্গে এক বৈঠকে এমন প্রস্তাব দেন তিনি।

অর্থমন্ত্রী বলেন, পৃথিববীর অন্যতম প্রধান ঘনবসতিপূর্ণ একটি ছোট দেশ বাংলাদেশ। এখানে আশ্রয় নেওয়া মিয়ানমার থেকে বিতাড়িত রোহিঙ্গারা একটি অত্যন্ত বড় হুমকি যা বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রতি ও অর্থনৈতিক অগ্রগতিকে ব্যাহত করছে।

অর্থ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে প্রত্যাবসনের কোনো বিকল্প নেই। সমস্যাটি সমাধানে তুরস্কে সহায়তা কামনা করেন অর্থমন্ত্রী।

জবাবে তুরস্কের ভাইস প্রেসিডেন্ট এ বিষয়ে আরও বেশি আন্তর্জাতিক চাপ সৃষ্টি করা হবে বলে আশ্বস্ত করেন।

অর্থমন্ত্রী বলেন, সমস্যাটি সমাধানে আন্তর্জাতিক চাপ সৃষ্টি করার পাশাপশি যেহেতু বিতাড়িত এই অসহায় মানুষগুলো মুসলিম, তাই বিশেষ করে মুসলিম দেশগুলো ভাগাভাগি করে তাদেরকে আশ্রয় প্রদান করলে সমস্যা অনেকটাই সমাধান হতে পারে।

তুর্কি ভাইস প্রেসিডেন্ট বিষয়টি নিয়ে বিশেষভাবে প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানের সঙ্গে আলোচনা করবেন বলে অর্থমন্ত্রীকে জানান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ