বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১০ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ’ নেত্রকোণা জেলা কমিটি গঠন সম্পন্ন সিঙ্গাপুর থেকে ১ হাজার ৩৫৬ কোটি টাকায় ২ কার্গো এলএনজি কিনছে সরকার দাবি না মানলে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুঁশিয়ারি কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে উত্তাপ খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফনে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান ইসলামী ব্যাংকের এমডি নিয়োগে মনোনয়ন চূড়ান্ত: অর্থমন্ত্রী দেশ চলে ভালোবাসা ও সম্প্রীতিতে, ঘৃণায় নয়: মাওলানা আরশাদ মাদানী বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম, ২ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে আরজাবাদে ছাত্র জমিয়তের নির্বাচিত দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শায়খে চরমোনাইর বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে দেশব্যাপী বিক্ষোভের ডাক

এবার পশ্চিমবঙ্গে গরুচোর সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের পশ্চিমবঙ্গে গরুচোর সন্দেহে দু'জনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের মাথাবাঙ্গা এলাকায় গরু চুরির সন্দেহে দু'জনকে গণপিটুনি দেয়া হয়। পরে হাসপাতালে তাদের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার রবিউল ইসলাম এবং প্রকাশ দাস একটি পিকআপে করে দু'টি গরু নিয়ে যাচ্ছিল। কোচ বিহার থেকে ১৪ কিলোমিটার দূরে একদল লোক তাদের পিকআপ থামায়। ওই পিকআপের কোনো নাম্বার প্লেট ছিল না।

পুলিশ জানিয়েছে, স্থানীয় লোকজন পিকআপ থামিয়ে গরু দু'টি নামিয়ে আনে। তারা অভিযোগ তুলেছে যে, বেশ কিছুদিন আগে ওই এলাকা থেকে এই গরু দুটি চুরি করা হয়েছিল এবং এগুলো পাচারকারীদের কাছে নিয়ে যাওয়া হচ্ছিল।

উন্মত্ত জনতা ওই দু'জনকে জেরা করতে থাকে এবং তাদের মারধর করে। তাদের সঙ্গে থাকা পিকআপে আগুন ধরিয়ে দেয়া হয়। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে তাদের দু'জনকে হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই তাদের মৃত্যু হয়েছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ