সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ।। ৩ কার্তিক ১৪৩৩ ।। ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সৌদি আরবের সঙ্গে তথ্য আদান-প্রদানে ঘাটতি ছিল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ইসলামী আন্দোলন মালয়েশিয়া শাখার নতুন সভাপতি আমিরুল, সম্পাদক বশির মৌলভীবাজারের জমিয়তের প্রবীণ নেতা শায়খ খায়রুল ইসলামের ইন্তেকাল নব্য মহারাজ ‘উদারতা দেখাতে গিয়ে নিজের ধর্মীয় বিশ্বাসের পরিপন্থী কাজে জড়ানো উচিত নয়’ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে না এলে বিনিয়োগ ও উন্নয়ন বাধাগ্রস্ত হবে: জমিয়ত প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা ইশরাক হোসেনের হরমুজ প্রণালি দিয়ে তেল সরবরাহ ৮০ শতাংশে ফিরেছে: যুক্তরাষ্ট্র স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের অংশ নিতে কোনো বাধা নেই ফজরের পর ঝাড়ু দেওয়া এখন আর দেখা যায় না: প্রধানমন্ত্রী

ভারতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ১৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের রাজস্থানে বাস-ট্রাকের সংঘর্ষে ১৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ২২ জন।

আজ সোমবার সকালে বিকানেরে অঞ্চলে এই দুর্ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছে ভারতীয় সংবাদ মাধ্যম।

বাসটি বিকানেরে থেকে জয়পুরের দিকে যাচ্ছিল। এসময় দুনগড়গড়ের কাছে এলে একটি ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষ হয়।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় ঘটনাস্থলেই ১০ জন মারা যান। হাসপাতালে নেওয়ার পথে আরও ৪ জনের মৃত্যু হয়। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এদিকে দুর্ঘনায় নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট এক টুইট বার্তায় বলেন, বিকানের-জয়পুর হাইওয়েতে ১১ নং জাতীয় সড়কের উপর ভয়াবহ দুর্ঘটনায় ১১ জনের মৃত্যুর খবরে আমি ব্যথিত।

মৃতদের পরিবারের প্রতি আমার সমবেদনা জানাই। তাদের ঈশ্বর শক্তি দিন। আহতদের জন্য প্রার্থনা করছি। মুখ্যমন্ত্রীর এই টুইটের পর আরও তিন জনের মৃত্যু হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ